প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১৭ পিএম
পাঁচতারা হোটেল ঢাকা রিজেন্সি বিজয়ের মাসে বিশেষ বিজয় উল্লাস ডিনারের আয়োজন করেছে। দেশীয় ঐতিহ্যের স্বাদ ও বৈচিত্র্যময় খাবারের বিশেষ মেনুর সুস্বাদু সব খাবার উপভোগ করতে পারবেন।

এ বছর হোটেলটির গ্র্যান্ডিওস রেস্টুরেন্ট-এ অতিথিদের জন্য বিজয় উল্লাস ডিনারের আয়োজন করা হয়েছে। বিজয় দিবসের মাহাত্ম্যকে উদযাপন করতে থাকছে দেশীয় ঐতিহ্যের স্বাদ ও বৈচিত্র্যময় খাবারের বিশেষ মেনু। অতিথিরা উপভোগ করবেন মনোরম পরিবেশে এক দুর্দান্ত ব্যুফে ডিনার, যা বিশেষত দেশপ্রেম ও ঐতিহ্যের আনন্দকে তুলে ধরবে।

আয়োজনটি
১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। এই আয়োজন অতিথিদের জন্য
বিজয়ের চেতনায় এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে। সঙ্গে থাকছে রিজেন্সি প্রিমিয়ার ক্লাব
মেম্বার, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বার এবং
সিলেক্টেড কার্ডে ডাইন টু অ্যাট প্রাইস অফ ওয়ান। এই আয়োজনের জন্য আপনাকে
গুনতে হবে ৪ হাজার ৯ শত ৯৯ টাকা।

এছাড়াও তাদের স্পা সার্ভিসে মিলছে ২৫ শতাংশ
ডিসকাউন্ট; কম্ফি লাউঞ্জে ১৬ শতাংশ
ডিসকাউন্ট, জিম মেম্বারসিপে ৪০ শতাংশ ডিসকাউন্ট, বাবল ফ্লেভর লাউঞ্জে ৩০ শতাংশ ডিসকাউন্ট এবং রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট “গ্রিল অন দা স্কাইলাইন”-এ আলা-কার্ট মেন্যু-তে
থাকছে সবার জন্য ১০ শতাংশ ডিসকাউন্ট। প্রিমিয়ার ক্লাব মেম্বারদের জন্য ডিসকাউন্ট এর ক্ষেত্রে রয়েছে অগ্রাধিকার।
এছাড়া তাদের রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দা স্কাইলাইন’-এ থাকছে বিজয় দিবস উপলক্ষে স্পেশাল বার-বি-কিউ প্ল্যাটার। প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে।