× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয়ের চেতনায় বিশ্বরঙ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৮ পিএম

বিজয়ের চেতনায় বিশ্বরঙ

ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ সব সময়ই পোশাক ডিজাইন ও চিন্তভাবনায় দেশি ঐতিহ্য ও গর্ব করার মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেয়। এবারের বিজয় দিবসের পোশাকে মুক্তিযুদ্ধবিষয়ক ডাকটিকিট, কবিতা, ছবি, জাতীয় ফুল শাপলা ও স্মৃতিসৌধ আয়োজনের অনুপ্রেরণা হিসেবে ব্যবহৃত হয়েছে।

আমাদের পতাকার রঙ লাল ও সবুজ পোশাক ডিজাইনে বেশি গুরুত্ব পেয়েছে। এবারের আয়োজনে শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের টপস, সালোয়ার-কামিজ, টি-শার্ট পাওয়া যাবে। এ ছাড়া শিশু-কিশোরদের জন্য মিলছে পাঞ্জাবি, শাড়ি, টি-শার্ট, ফ্রক ও সালোয়ার-কামিজ। মহান বিজয়ের এ দিনটি সুন্দরভাবে উদ্‌যাপনের জন্য পোশাকগুলোর মূল্যও তুলনামূলক কম রাখা হয়েছে।

হাউসটির ফ্যাশনের মূল ভাবনা গড়ে উঠেছে দেশি আত্মপরিচয় ঘিরে। তাই বিশ্বরঙ দায়িত্বের পাশাপাশি মূল্যবোধ থেকেই বিজয় দিবসের বিশেষ আয়োজন করে। দেশি রঙ, দেশি কাপড় ব্র্যান্ডটির আয়োজনে মূল উপাদান। শীতের আগমনে হাউসটি বিজয় দিবসে এনেছে ভিন্নতা। পোশাকগুলোয় ব্যবহার করেছে মোটা সুতি ও খাদি কাপড়। শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, ছেলে-মেয়েদের কুর্তা, টি-শার্ট, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে ১৬ ডিসেম্বর, বাংলাদেশ সংবলিত নানা লেখা। লাল-সবুজ রঙের মাধ্যমে দেশি ভাবনার পাশাপাশি দেশি সংস্কৃতির বিভিন্ন উপাদান এসেছে ডিজাইনের অনুষঙ্গ হিসেবে। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়াক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি। এ লাল-সবুজ আয়োজন শুধু বিজয়ের মাসেই নয়, বরং সারা বছরই হতে পারে ফ্যাশন সচেতনের ফ্যাশন ভাবনা, দেশপ্রেমী মনের পরিচয়।

পোশাকসংক্রান্ত যেকোনো তথ্য পেতে পারেন ০১৮১৯২৫৭৭৬৮ নম্বরে অথবা ভিজিট করুন ই-কমার্স সাইট bishworang.com.bd এবং ফেসবুক BISHWORANG-এ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা