প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৬ পিএম
ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে ও বিজয়ের আবেগ ছড়িয়ে দিতে তাদের পোশাকে নিয়ে এসেছে বৈচিত্র্য। প্রতি বছরের মতোই লাল সবুজে উজ্জীবিত তাদের বিশেষ আয়োজন ১ ডিসেম্বর শুরু হয়েছে।
সময়, আবহাওয়া ও পরিবেশ অনুযায়ী পোশাক ভাবনায় বিজয় উৎসবে মেয়েদের প্রধান সঙ্গী হতে পারে লাল সবুজের শাড়ি। এ ছাড়া বেছে নিতে পারেন আরামদায়ক সালোয়ার-কামিজ, কুর্তি কিংবা ভিন্ন কোনো প্যাটার্নের টপ বা টিউনিক। শীতে উষ্ণতার প্রয়োজনে অন্য কোনো রঙের পোশাকের সঙ্গে জড়িয়ে নিতে পারেন লাল সবুজের শাল। ছেলেদের পোশাকে থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, শাল ও কটি। বিজয়ের ফ্যাশনে লাল অথবা সবুজ রঙের পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পরতে কটি বেছে নিতে পারেন। শিশুদের জন্যও রয়েছে নানা পোশাকের আয়োজন। এ ছাড়া থাকছে যুগল ও পরিবারের সব সদস্যের সঙ্গে মিলিয়ে পরার উপযোগী পোশাক।
এবারের বিজয়/২৪ আয়োজন করা হয়েছে প্রধানত জামদানি, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, আলাম, ফ্লোরালসহ নানা মোটিফের অনুপ্রেরণায়। এ ছাড়া থাকছে দেশের পতাকা এবং মানচিত্র নিয়ে করা নানা পোশাক। কটন, ডিজাইনড্ কটন, সিল্ক ও তাঁতের মতো আরামদায়ক ফেব্রিকে তৈরি পোশাকগুলোয় নকশা ফুটিয়ে তুলতে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজের ব্যাবহার হয়েছে। রঙ নির্বাচনে থাকছে গ্রিন, বটল গ্রিন, ফরেস্ট গ্রিন, পেইল গ্রিন, রেড, অফ-হোয়াইট। তবে অন্যান্য রঙের সমন্বয়ও থাকছে।
বিজয়ের ভাবনায় লাল-সবুজের পোশাকের সঙ্গে মিলিয়ে পরার জন্য থাকবে অর্নামেন্টস। এ ছাড়া মিলবে মাফলার, উত্তরীয়, ব্যান্ডেনা, স্যুভেনির ও উপহারসামগ্রীও। পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে। এ ছাড়া ভিজিট করুন ফেসবুক পেজ kaykraftbd-তে।