প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬ পিএম
অনলাইন বিউটি ও পারসোনাল কেয়ার প্ল্যাটফর্ম সাজগোজ বছরের সবচেয়ে বড় ক্যাম্পেইন ‘দ্য গ্রেট গিগা সেল ২০২৪’ শুরু করেছে। ‘দিস ইয়ারস বিগেস্ট বিউটি ফেস্ট স্টার্টস হিয়ার’ এ থিম সামনে রেখে স্কিনকেয়ার, হেয়ারকেয়ার এবং বিউটি প্রডাক্টে থাকছে অবিশ্বাস্য ডিসকাউন্ট ও দারুণ সব অফার। ক্যাম্পেইনটি ১ ডিসেম্বর, ২০২৪ শুরু হয়েছে, যা ৯ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে।
সাজগোজের ‘দ্য
গ্রেট গিগা সেল ২০২৪’ দিচ্ছে পছন্দের পণ্য কিনে দারুণ সব পুরস্কার জেতার সুযোগ। ক্যাম্পেইনে
অংশ নিতে সেল চলাকালে সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা স্টোর থেকে সর্বনিম্ন ২ হাজার টাকা
মূল্যের পণ্য কিনতে হবে। এরপর তাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজের ‘দ্য গ্রেট গিগা
সেল ২০২৪’ ক্যাম্পেইনের অফার পোস্টে কমেন্ট করতে হবে। কমেন্টে অবশ্যই #shajgoj,
#shopshajgoj এবং #shajgojgigasale2024 হ্যাশট্যাগগুলো ব্যবহার করে বন্ধুদের মেনশন/ট্যাগ
করতে হবে। যত বেশি বন্ধুদের মেনশন/ট্যাগ করবেন, পুরস্কার জেতার সুযোগ তত বেশি থাকবে।
ক্যাম্পেইন শেষে তিনজন ভাগ্যবান বিজয়ী নির্বাচিত হবে। প্রথম বিজয়ী পাবে কক্সবাজারে
তিন দিন দুই রাতের কাপল ট্রিপ, দ্বিতীয় বিজয়ী পাবেন ৪ হাজার এবং তৃতীয় বিজয়ী ২
হাজার টাকা মূল্যের গিফট হ্যাম্পার।
এ প্রসঙ্গে সাজগোজের
সিসিও সিনথিয়া শারমিন বলেন, ‘সাজগোজ শুধু একটি বিউটি কেয়ার প্ল্যাটফর্মই নয়, আমরা
প্রতিটি গ্রাহকের নিজস্ব চাহিদা অনুযায়ী পণ্য দিয়ে থাকি। দ্য গ্রেট গিগা সেল ২০২৪
ক্যাম্পেইনে অংশ নিয়ে গ্রাহকরা বিশেষ ডিসকাউন্ট, এক্সক্লুসিভ বান্ডেল, ফ্রি ডেলিভারি
ও পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ পাবেন এবং এর মাধ্যমে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও
দৃঢ় হবে বলে আমি আশাবাদী।’
এক্সক্লুসিভ এ
ক্যাম্পেইনের পাশাপাশি সাজগোজ সিজনজুড়ে দিচ্ছে দারুণ সব ডিসকাউন্ট। স্কিনকেয়ার, হেয়ারকেয়ার
ও বিউটি প্রডাক্টে গ্রাহকরা সর্বোচ্চ ৭০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। সেল
চলাকালে বডিলোশন পাওয়া যাবে মাত্র ৫৫ টাকা এবং ফেসওয়াশ ৪৯ টাকায়। এ ছাড়া আরও আছে
‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার এবং ইউনিলিভার, ম্যারিকো, দ্য অর্ডিনারি, রেভলনের মতো ব্র্যান্ডের
পণ্যে ৫০% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট।
এ হেমন্তে সাজগোজ
নিয়ে এসেছে বিশেষ ব্র্যান্ডেল অফার, যেখানে থাকছে স্কিনকেয়ার, হেয়ারকেয়ার এবং কসমেটিকস
পণ্যে আকর্ষণীয় ছাড়। আরও আছে লোশন ও লিপ বামে এক্সক্লুসিভ ডিসকাউন্ট ও বিভিন্ন কম্বো
প্যাক অফার। মাত্র ১৩০ টাকায় পাওয়া যাবে লিপ বাম ও লোশনের কম্বো প্যাক। তাই দেরি না
করে আজই শপিং শুরু করুন, আর বেছে নিন আপনার পছন্দের পণ্য বা কম্বো প্যাকটি এবং জিতে
নিন দারুণ সব পুরষ্কার!
বিস্তারিত জানতে
ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট বা স্টোর অথবা ডাউনলোড করুন সাজগোজের অ্যাপ।