প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৭:১৫ পিএম
লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ শীতের আগমনকে কেন্দ্র করে ফ্যাশন সচেতন মানুষের জন্য নিয়ে এসেছে ফ্যাশন ও উষ্ণতার মিশ্রণে বাহারি শীতের পোশাক। তাদের এ বছরের থিম অভিযান।
ব্র্যান্ডটি তাদের বৈচিত্র্যময় সব পোশাক হালের ট্রেন্ডি ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সংমিশ্রণে প্রস্তুত করেছে। উষ্ণ ও আরামদায়ক কাপড়ের সঙ্গে কালো, নেভি ব্লু, লাল, মেরুন, ধূসর ও বাদামি রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে এবারের সারার শীতকালীন আয়োজন। সিনথেটিক, ব্লেন্ডেড, টেনসিল, সুতি ও ডেনিম কাপড়ের তৈরি শীতের পোশাকগুলো দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি পরতেও বেশ আরামদায়ক।

শীতকালীন পোশাকের এই সংগ্রহে থাকছে সকল বয়সি ক্রেতার জন্য পোশাক। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি সারাতে আছে শিশুদের জন্যও বিশেষ কালেকশন। শতাধিক কালার ও ডিজাইনের ভিন্নতা থাকছে এই শীতকালীন পোশাকের আয়োজনে। শীতকালীন পোশাকের এই আয়োজনে হালকা ও ভারী শীতে পরার জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক সারার সব আউটলেটসহ ই-কমার্সেও পাওয়া যাবে।

উষ্ণতা, ফ্যাশন,
গুণগত মান ও সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়ে ‘সারা’র শীত আয়োজনে পুরুষদের জন্য রয়েছে
বাহারি ডিজাইনের জ্যাকেট, স্যুট সেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট,
ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, জগার্স ও শাল। একই সঙ্গে নারীদের জন্য
‘সারা’ এবার নিয়ে এসেছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম কুর্তি, ডেনিম
টপস, শাল ও হুডি টি-শার্ট। এ ছাড়া সারার রেগুলার ডিজাইনের পোশাক তো থাকছেই।
শীত এলেই শিশুদের
প্রতি বাড়তি যত্ন, অধিক সতর্কতা অবলম্বন করতে হয়। আর তাই সারা লাইফস্টাইল শিশুদের জন্য
নিয়ে এসেছে আরামদায়ক সব শীতকালীন পোশাকের সংগ্রহ। ছেলেশিশুদের জন্য সারা এবার নিয়ে
এসেছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট,
শার্ট-প্যান্ট সেট ও ফুল স্লিভস টি-শার্ট। একই সঙ্গে মেয়েশিশুদের জন্য রয়েছে বাহারি
ডিজাইনের জ্যাকেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম টপস ও ডেনিম কুর্তি।
‘সারা’ বরাবরই
শীত আয়োজনে ক্রেতাদের পছন্দের কথা বিবেচনা করে অনাড়ম্বর ডিজাইনের জ্যাকেট বানিয়ে থাকে।
সারার চমৎকার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী। ‘সারা’ লাইফস্টাইলের
বাহারি সব শীতের পোশাক মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকার মধ্যে কিনতে পারবেন
ক্রেতারা।
আরামদায়ক ফেব্রিক,
মানসম্পন্ন অ্যাকসেসরিজ ও ট্রেন্ডি ডিজাইনের জ্যাকেটগুলো আপনাকে যেমন উষ্ণতা দেবে,
তেমনি আপনার ফ্যাশনে যোগ করবে নতুন এক মাত্রা। আর সব সময় গ্রাহকদের স্বার্থে পোশাকের
দামও সাধ্যের মধ্যে রাখার জন্য ‘সারা’র প্রচেষ্টা অব্যাহত রয়েছে।