প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৭:১২ পিএম
ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট হেমন্তের এই সময়ে এনেছে সময়ের উপযোগী নানা পোশাক। পোশাকগুলো একদিকে যেমন স্টাইলিশ অন্যদিকে এই সময়ের আবহাওয়ার জন্য স্বস্তিদায়ক।
বৈচিত্র্যময় সাজে প্রকৃতিতে এখন বিরাজ করছে হেমন্ত। এ সময় একটা মিষ্টি হাওয়া বিরাজ করে প্রকৃতিজুড়ে। সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এ সময় বাঙালি মেতে ওঠে নবান্ন উৎসবে। হেমন্ত এলেই পাকা ধানের সোনালি আলোয় উদ্ভাসিত হয় মাঠ-প্রান্তর। খুশির আলো বইতে থাকে কৃষকের ঘরে ঘরে, চারদিক হয় উৎসবমুখর।

যেহেতু হালকা শীতল বাতাস আর হালকা উষ্ণ অনুভূতি দিয়ে এখন চলছে হেমন্ত ঋতু, আবহাওয়ার এই তারতম্যের কারণে হেমন্তের পোশাক ও সাজসজ্জাতে আসে পরিবর্তন। তাই গরম-ঠান্ডার এই সখ্যতা ও অনুভূতির কথা মাথায় রেখেই কে ক্র্যাফট এনেছে হেমন্ত আয়োজন।

ভিন্নধর্মী চমৎকার সব স্টাইলিশ ও স্বস্তিদায়ক পোশাকই হতে পারে আপনার এ সময়ের সঙ্গী। মেয়েদের জন্য সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তি, টিউনিক, কাফতান আর ছেলেদের জন্য পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফুল স্লিভের শার্ট থাকছে। এ ছাড়া ছেলে ও মেয়েশিশুদের জন্যও থাকবে নানা আয়োজনের পোশাক। নানা রঙের প্রিন্ট ও উইভিং ডিজাইনে তৈরি করা হয়েছে হালকা শাল, যা এ সময়ের জন্য বেশ উপযোগী।
পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে। এ ছাড়া ভিজিট করুন kaykraft.com -এ।