প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৬:২৩ পিএম
লাইফ স্টাইল ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং তাদের উইন্টার কালেকশনের এথনিক এবং ওয়েস্টার্ন বিভাগে এনেছে নতুনত্ব। পোশাকের ডিজাইনে পরিশীলতা এবং বোল্ডনেস ধরে রেখেছে ব্র্যান্ডটি।
এবারের শীতের আয়োজনকে ভিন্নভাবে পরিচয় করিয়ে দিতে হাউজটি তাদের এ কালেকশনের নাম দিয়েছে ‘উইন্টার ভয়েজ’। পোশাকের রঙের কম্পোজিশনে ‘নিউট্রাল কালার প্লে’কে প্রাধান্য দিয়েছে ব্র্যান্ডটি।

ওয়েস্টার্ন ফ্যাশনের পোশাকের ক্ষেত্রে টুয়েলভের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ট্রেন্ড ও গুনগত মান। পাশাপাশি পোশাকের ফাংশনাল কোয়ালিটিতেও বিশেষ নজর রেখেছে তারা। ফ্যাশন হাউজগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিন্ধকতা হলো আর্থ সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনা করে পণ্যের দাম সকলের সাধ্যের মধ্যে রাখা। ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে ব্র্যান্ডটি পোশাকের মূল্য রেখেছে। বিভিন্ন ধরনের জ্যাকেট, সোয়েটার এবং শীতের বিশেষ নিট টি-শার্ট পাওয়া মিলছে সাশ্রয়ী মূল্যে। এছাড়া রয়েছে বিভিন্ন রকমের স্টাইলিশ ব্লেজার।

এক্ষেত্রে টুয়েলভ কর্তৃপক্ষ জানায়, ক্ল্যাসিক যেকোন কিছুই কখনও পুরোনো হয় না। হালের ক্রেজে সব ক্ল্যাসিক বিষয়ই এখন আমাদের মাঝে ফিউশন নিয়ে ফিরে আসছে। সেই ধারাবাহিকতায় লাইফস্টাইল ফ্যাশনকেও টুয়েলভ তরুণদের জন্য যুগোপোযোগী করে ফিরিয়ে আনার চেষ্টা করেছে।

এথনিক বিভাগে রয়েছে মেন্স, ওমেন্স,
কিডস গার্লস এবং কিডস বয়েস এই মেজর ৪টি ক্যাটাগরী। এই ৪ টি ক্যাটাগরীরর ভেতরে আবার
রয়েছে অনেকগুলো সাব ক্যাটাগরী। সর্বস্তরে ক্রেতাদের কথা মাথায় রেখে এই পণ্যগুলোর মুল্যও
সাধ্যের মধ্যেই রেখেছে হাউজটি।
এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেমন
বিয়ে, গায়ে হলুদ, জন্মদিনের পার্টি এরকম যেকোন অনুষ্ঠানের জন্যও রয়েছে উৎসবের উপযোগী
পোশাক। পাশাপাশি সদ্যজাত শিশুর জন্য তার ত্বকের সঙ্গে মানানসই করে পোশাকও নিজেদের সম্ভারে
রেখেছে টুয়েলভ। যা কিনা উপহার হিসেবেও দারুন।
পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির
যেকোন আউটলেটে। এছাড়া ভিজিট করুন twelvebd.com এ।