× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা রিভে ট্রেন্ডি শীত পোশাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ১৬:২৩ পিএম

লা রিভে ট্রেন্ডি শীত পোশাক

ফ্যাশন ব্র্যান্ড লা রিভ ক্যাওস নামে তাদের এবারের শীত পোশাকের নতুন কালেকশন হাজির করেছে সব আউটলেটে। বর্ণিল এ আয়োজনে মিলছে ট্রেন্ড ও ফ্যাশনের মিশ্রণে স্টাইলিশ সব পোশাক।

ফ্যাশনপ্রেমীদের সবচেয়ে পছন্দের ঋতু শীত প্রায় আসন্ন। শীতের সব ফ্যাশন ক্লাসিক, দেশি প্যাটার্নে ওয়েস্টার্ন ফিউশন আর জমকালো উইন্টার পার্টির সেরা সব ডিজাইন নিয়ে হাজির লা রিভ। উইন্টারের এ নতুন কালেকশনটির নামকরণ হয়েছে ‘ক্যাওস’। মহাবিশ্বের শুরু থেকে প্রকৃতিতে ঋতুর পরিবর্তন, সবই শুরু ক্যাওস বা বিশৃঙ্খল একটি অবস্থা থেকে। ক্যাওসের সূত্র ধরেই আসে সৃষ্টি, শান্তি আর সম্প্রীতির পর্ব। এমনই একটি ইতিবাচক ভাবনা রঙ ও প্যাটার্নে ডিজাইন করা হয়েছে নতুন কালেকশনটির।


লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘এ কালেকশনে রঙকে প্রাধান্য দিয়েই পোশাকে প্রিন্টস্টোরিগুলো সাজানো হয়েছে। প্রধান বা সেন্টিমেন্ট কালারের নাম লাভা, এর সঙ্গে প্রাইমারি কালার প্যালেটে লাভার মতো বোল্ড ও ডার্ক শেডগুলো বাছাই করা হয়েছে। প্রধান প্রিন্টস্টোরিগুলোর মধ্যে রয়েছে অ্যাজটেক ইনস্‌পিরেশন। মেক্সিকোর বিখ্যাত অ্যাজটেক মোটিফ ও উজ্জ্বল রঙের সমন্বয়ে এ প্রিন্টস্টোরি তৈরি হয়েছে। ম্যাট ফিনিশে কালার-পপ থিমে সাজানো প্রিন্টস্টোরির নাম অ্যাসিডিক গ্রোথ। উজ্জ্বল রেখার কাজ নিয়ে সাজানো হয়েছে টুইস্টেড লাইনস ও ক্যালাইডোস্কোপিক প্রিন্ট।

ব্র্যান্ডটির আরেকটি জনপ্রিয় কালেকশন ডেনিম কিউরেশনে এবার অক্সি-ওয়াশের ইফেক্ট ব্যবহার করা হয়েছে। শীতের টাইমলেস ক্লাসিক-প্লেইড ও চেক প্রিন্টে প্লেফুল ফ্লোরাল ও জিওমেট্রিক প্রিন্ট যোগ হয়েছে এবার। আন্তর্জাতিক ফ্যাশন র‌্যাম্প থেকে বাছাই করা বোহেমিয়ান ও পেইজলি প্রিন্টও দেখা যাবে এবারের কালেকশনে। স্ট্রিট-আর্ট টাইপোগ্রাফি, অ্যানিমেল প্রিন্ট ও কোলাজ ফিউশন নামে তৈরি হয়েছে আরও তিনটি প্রিন্টস্টোরি।

পোশাকের ফেব্রিকের মধ্যে কটন ও ভিসকোসের সঙ্গে রয়েছে সিঙ্গেল জার্সি, ফ্রেঞ্চ টেরি, ইন্টারলক ও মোডালের মতো নিট ফেব্রিক। উইন্টারের লাক্সারি কালেকশনে রয়েছে চেক, টুইড, উলেন, হাউন্ডসটুথ, প্রিন্স অব ওয়েলসের মতো উষ্ণ ও আরামদায়ক কাপড়। কাপড়ের পাশাপাশি চলতি ট্রেন্ড থেকে বাছাই করা প্যাটার্নেও বিশেষ নজর দিয়েছে লা রিভ। যেমন হাল আমলের ল্যাপেল কলার, শল কলার, স্টেটমেন্ট কলার, লুজ স্লিভস, ভি-নেক বোটনেক ও স্টেটমেন্ট কলার, রেট্রো ফ্লেয়ারের মতো ট্রেন্ডি প্যাটার্ন সবাইকে ট্রেন্ডে থাকার আনন্দ দেবে। পাশাপাশি রাখা হয়েছে স্টাইলিশ ইনফিনিটি মাফলার, ম্যাচিং বিনি ক্যাপ ও মাফলার এবং ম্যাচিং বটমস।


নারীদের জন্য রয়েছে সিঙ্গেল ও ডবল ব্রেস্টেড জ্যাকেট, ওপেন ফ্রন্ট জ্যাকেট ও স্টেটমেন্ট ব্লেজার। আরও থাকবে সোয়েটার, কার্ডিগান, ট্রেঞ্চ জ্যাকেট, হুডি টিউনিক, সোয়েটশার্ট, শাল ও পঞ্চো। ট্রাডিশনাল সেগমেন্টে যোগ হয়েছে সালোয়ার-কামিজ, টিউনিক, সিঙ্গেল কামিজ, আবায়া, শ্রাগ, কাফতান, টপ, লং ড্রেস, কেপ, টপ-বটম সেট ও শাড়ি। পুরুষের জন্য রয়েছে পাঞ্জাবি, লঙ ও হাফ-স্লিভ ক্যাজুয়াল শার্ট, পোলো, হেনলি ও টি-শার্ট, বিজনেস ক্যাজুয়াল ও ফরমাল শার্ট, জিম ভেস্ট, সোয়েটপ্যান্টস ও ম্যাচিং বটমওয়ার। হালকা শীতে পরার জন্য ফুল-স্লিভ টি-শার্ট ও সোয়েটার পোলোর নতুন স্টাইলগুলো ক্রেতাকে স্টাইল ও আরাম দুটোই এনে দেবে।

এ উইন্টার কালেকশনে আরও মিলছে বিজনেস, ক্যাজুয়াল ও ফরমাল ইভেন্টে পরার উপযোগী ব্লেজারের দারুণ একটি ক্যাপসুল। পাশাপাশি টিন ও শিশুদের জন্য শীত ও যেকোনো আয়োজনে পরার সব ডিজাইন চোখে পড়বে নতুন কালেকশনে। লা রিভ হোম ও অ্যাক্সেসরিজ বিভাগেও যোগ হয়েছে নতুন নতুন ডিজাইন।

পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে। এ ছাড়া ভিজিট করুন www.lerevecraze.com-এ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা