যাপিত জীবন ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ১৫:০১ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৫:১১ পিএম
উইন্টার ট্রিস থিম ও নান্দনিক নকশায় সাজানো হয়েছে রঙ বাংলাদেশের এবারের শীত সংগ্রহ। তাদের এ কালেকশন নিয়ে স্টোর ও অনলাইনে চলছে ‘শীত উৎসব’।
প্রকৃতির পালাবদলে আবার এসেছে শীত। তাই ফ্যাশন হাউসগুলোয় শীতপোশাক বিশেষ জায়গা করে নেয়। রং হিসেবে কালো, অ্যাশ, সাদা, কফি, ব্রাউন, অলিভ, ম্যাট ভায়োলেট, ইয়েলো অকার, মেজেন্টা, নীল, পিচ, লাইট ব্রাউন ব্যবহার করা হয়েছে। ফেব্রিকে রয়েছে কটন, টুইল, ভিসকস, হাফসিল্ক, নিট ও লিনেন। কাপড়ে পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে কাটিং সুইং, প্যাচওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট ও হাতের কাজ।
ট্র্যাডিশনালের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও এ সংগ্রহের বিশেষ আকর্ষণ। মেয়েদের রয়েছে শাড়ি, রেডি ব্লাউজ, পঞ্চ, লেডিস কটি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস্, শাল, শ্রাগ, লেডিস কোট-প্যান্ট । এ ছাড়া সিঙ্গেল ওড়নাও পাওয়া যাবে। তবে শীত সংগ্রহের মূল আকর্ষণ হলো শাল। পরা যাবে যেকোনো পোশাকের সঙ্গে।
কেবল মেয়েদের নয়, ছেলেদের কালেকশনও রয়েছে। পাঞ্জাবি, কাতুয়া, ফুলহাতা ও হাফহাতা টি-শার্ট, শার্ট, কটির সঙ্গে শীত তাড়াতে থাকছে শাল। বড়দের পাশাপাশি শিশুদের জন্যও রয়েছে শীতপোশাক। এ সংগ্রহে রয়েছে ফুলশার্ট, টি-শার্ট, কটি, ফ্রক, থ্রিপিস ও সিঙ্গেল কামিজ।
শীতের এ সংগ্রহগুলো করা হয়েছে মূল ব্র্যান্ড রঙ বাংলাদেশ ছাড়াও সাবব্র্যান্ড ওয়েস্টরঙ, শ্রদ্ধাঞ্জলি আর রঙ জুনিয়রের সামগ্রী। সব আউটলেটেই ক্রেতারা পাবেন এ শীত উৎসবের পোশাক। শোরুমের পাশাপাশি এ সংগ্রহ মিলবে অনলাইনেও।