প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৫:১০ পিএম
অনলাইন বিউটি ও পার্সোনাল কেয়ার প্ল্যাটফর্ম সাজগোজ ই-কমার্সের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ‘সাজগোজ এনিভার্সারি সেল’ ক্যাম্পেইন শুরু হয়েছে। এর আওতায়, গ্রাহকরা সাজগোজ থেকে কেনাকাটায় ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, একটি কিনলে একটি ফ্রি।
যেকোনো ক্যাটাগরির পণ্য ক্রয়ে বিশেষ কম্বো অফার উপভোগ করতে পারবেন। এসবের পাশাপাশি ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ছয়জন সৌভাগ্যবান বিজয়ী সর্বোচ্চ ৬,০০০ টাকা মূল্যের বিশেষ গিফট ভাউচার পাবেন। ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলবে।
ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য ক্যাম্পেইন চলাকালে যেকোনো পণ্য কিনে তার একটি ছবি ক্রেতার ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পাবলিক পোস্ট করে কেনাকাটার অভিজ্ঞতার পছন্দের বিষয় সম্পর্কে ক্যাপশনে লিখতে হবে। পোস্টে অবশ্যই #ShajgojAnniversarySale এবং #ShajgojSelfCare হ্যাশট্যাগ দুটি ব্যবহার করতে হবে এবং যেকোনো ছয়জন বন্ধুকে ট্যাগ করতে হবে। অংশগ্রহণের শেষ তারিখ আগামী ১৬ নভেম্বর। ক্যাম্পেইন থেকে ছয়জন সৌভাগ্যবান বিজয়ী বেছে নেওয়া হবে, যাদের প্রত্যেকে বিভিন্ন মূল্যের একটি করে সর্বোচ্চ ৬,০০০ টাকার আকর্ষণীয় গিফট ভাউচার পাবেন।
সাজগোজ বাংলাদেশের বিউটি ই-কমার্স মার্কেটের ৩৫ শতাংশ শেয়ারহোল্ডার। তারা গ্রাহকদের চাহিদা অনুযায়ী আসল ও নির্ভরযোগ্য পণ্য সরবরাহ এবং প্রতিটি গ্রাহকের পার্সোনাল কেয়ার এডুকেশন নিশ্চিতে কাজ করে আসছে। দেশি ব্র্যান্ডের পণ্যের সঙ্গে চার শতাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের ১০ হাজারেরও বেশি পণ্যের বিশাল সমাহারের পাশাপাশি সঠিক পণ্যটি বেছে নিতে সাজগোজ গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী পার্সোনালাইজড ও কাস্টমাইজেবল পরামর্শ প্রদান করে থাকে।