প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৭:১০ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৮:৪০ পিএম
পাঁচতারকা হোটেল ঢাকা রিজেন্সি হ্যালোউইন ডে উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ভূতপ্রেমীদের জন্য ভিন্নধর্মী আয়োজন করেছে। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর এই দুই দিন সন্ধ্যা থেকে রাত অবধি চলবে ‘হ্যালোউইন নাইট পার্টি অন দ্য স্কাইলাইন’।
হ্যালোউইন মানেই একটু অন্যরকম উৎসব। এদিন নাকি মানুষের সান্নিধ্য লাভের আশায় ভূত বা অশরীরী শক্তি নেমে আসে পৃথিবীতে। একটু আতঙ্ক, একটু ভয় মিশ্রিত পরিবেশ। ঢাকা রিজেন্সি’র রুফ টপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’ সাজানে হয়েছে হ্যালোউইন সাজে। যেখানে ভয়ঙ্কর সব সাজ-সজ্জায় অপেক্ষা করছে বিভীষিকাময় এক অনুভূতি। রাতের খাবারের স্পেশাল বার-বি-কিউ বুফে ডিনার আয়োজন তো থাকছেই। হ্যালোউইন ডে উপলক্ষে এই পুরো ভুতুড়ে আয়োজনে ঢাকা রিজেন্সির অতিথিদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩১ টাকা।
আরও থাকছে ভূতের সঙ্গে বসে ভূতুড়ে সিনেমা দেখার সুযোগ, ম্যাজিক শো, কুইজ কন্টেস্ট, কস্টিউম কন্টেস্ট, র্যাফেল ড্রয়ের মতো দারুণ সব আয়োজন। আয়োজনটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
এ ছাড়াও তাদের ছয় তলায় অবস্থিত জনপ্রিয় গ্রান্ডিওস রেস্টুরেন্ট অফার করছে এক্সক্লুসিভ বুফে ডিনার। আর তার জন্য গুনতে হবে ৪ হাজার ৯৯৯ টাকা। তবে ঢাকা রিজেন্সি প্রিমিয়াম ক্লাব মেম্বার, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বার ও সিলেক্টেড কার্ড হোল্ডারদের জন্য থাকছে একটি কিনলে আর একটি পাবার সুযোগ। এ ছাড়াও গ্রুপ রিজার্ভেশনের জন্য থাকছে ৩০ শতাংশ ছাড়।