প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৭:০৪ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৭:০৪ পিএম
ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড স্পার্ক গিয়ারে রয়েছে আন্তর্জাতিক পোশাকের দারুণ সম্ভার। ফ্যাশনপ্রেমীদের জন্য তাদের প্রতিটি আউটলেটে রয়েছে ট্রেন্ডি সব আয়োজন। ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ফ্যাশন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে থাকছে ৩০শতাংশ ছাড়।
প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে,
স্পার্ক গিয়ারের ১৬ বছর পূর্তি উপলক্ষে তাদের
সব আউটলেটে চলবে এ বিশেষ ছাড়। বিশেষ ছাড়ে
কেনা যাবে ছোটবড় সবার জন্য মানসম্মত পোশাক।
স্পার্ক গিয়ারে প্রতিটি পোশাক আরামদায়ক কাপড়ে তৈরি। তাই স্বচ্ছন্দে কিনতে পারবেন যেকোনো পোশাক।
তাদের এ ছাড়ের তালিকায় থাকছে নিত্যদিনের সব পোশাক। মূল্যছাড়ের এ আয়োজনে নারীদের জন্য রয়েছে নিট ফ্যাশন টপস, এথনিক ওয়ান পিস, ট্যাংক টপস, এথনিক, টপস লেগিংস, জেগিংস,
এথনিক টু পিস, বটম, ডেনিম, ট্রাউজার,
কুর্তি, পালাজো ও শীতের উষ্ণতায় পছন্দনীয় তৈরি পোশাক।
ছেলেদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম, চিনোস, ডেনিম প্যান্ট, পোলো টি-শার্ট, পাজামা, টি-শার্ট এবং ফরমাল শার্ট-প্যান্ট, স্যুট, ব্লেজার, টাই ও নানাবিধ অ্যাকসেসরিজ।
মেয়েশিশুদের জন্য থাকছে ফ্রক, পার্টি ফ্রক, প্যান্ট, গার্লস
থ্রি পিস, গার্লস সেট, লেগিংস টপস ও বটম। ছেলেশিশুদের জন্য থাকছে বয়েজ সেট, ডেনিম প্যান্ট, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট ও শীতের বৈচিত্র্যময় তৈরি পোশাক।
এ ছাড়া মিলবে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রসাধনী। যার মধ্যে থাকছে ছেলে ও মেয়েদের জন্য পারফিউম। এ ছাড়া মেয়েদের প্রসাধনী সামগ্রী যেমন ময়েশ্চারাইজার, টোনার, লিপস্টিক, নেলপলিশ, সেরাম, আইশ্যাডো, ব্লাশঅন, লিপবাম, হেয়ার অয়েল, ফেসওয়াশ, নানা ধরনের ক্রিম, লোশন, শ্যাম্পুসহ অনেক আইটেম।
গোল্ডেনরোজ ও প্যাস্টেলের মতো সহযোগী প্রতিষ্ঠানে বিপুল কসমেটিকসের সমারোহ।
স্পার্ক গিয়ারের পক্ষ থেকে জানানো হয়, তাদের রয়েছে
ফরমাল ক্যাজুয়াল ও বিজনেস ক্যাজুয়াল পোশাকের সম্ভার। রঙ, প্যাটার্ন এবং আরামদায়ক
কাপড়ে প্রাধান্য পেয়েছে মৌসুমভিত্তিক নিরীক্ষাধর্মী ডিজাইন ও প্যাটার্ন। এ ছাড়া
মিলবে দেশিবিদেশি ব্র্যান্ডের নানা প্রসাধনী। যদিও এবারের ছাড়ে রাখা হয়েছে শুধু
আরএমজি পণ্যের ওপর মূল্যহ্রাস।
ঢাকায় গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মিরপুরে রয়েছে বিশ্বমানের আউটলেট। এ ছাড়া ঢাকার বাইরে বগুড়ায় দুটি আউটলেট আরডি টাউয়ার জ্বলেশ্বরীতলা ও জজকোর্ট এরিয়ায়, রাজশাহীতে কাদিরগঞ্জে ও আলুপট্টিতে দুটি শাখা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, খুলনা, রংপুর, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, যশোরে রয়েছে স্পার্ক গিয়ারের বিশাল শোরুম। তাদের সব শোরুমেই মিলবে এ ছাড়।