প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৬:০৫ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৬:২২ পিএম
হোটেল আগ্রাবাদে মিসরের ঐতিহ্যবাহী ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। শনিবার উদ্বোধন করেন হোটেল আগ্রাবাদের নির্বাহী পরিচালক সাইফুর রহমান।
ফেস্টিভ্যাল উপলক্ষে হোটেল আগ্রাবাদে যোগ দেন মিসরের বিখ্যাত শেফ করিম। শেফ করিম মিসরের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুতে খ্যাতি রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসানুল ইসলাম, এজিএম রায়হান কায়সার, রুম ডিভিশন ম্যানেজার এবং মনিরুল আলম সরকার, সিনিয়র ম্যানেজার, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। মিসরের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের সাথে চট্টগ্রামের মানুষকে পরিচয় করিয়ে দেওয়ায় এই ফুড ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, হোটেল আগ্রাবাদ ১৯৭০ সাল থেকে দেশি–বিদেশি অতিথিদের সর্বোচ্চ সেবা প্রদান করে আসছে।