প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৮ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩০ পিএম
দেশি ঐতিহ্য, সংস্কৃতি ও নিত্যনতুন ট্রেন্ডি ডিজাইনের মিশেলে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে এবারের দুর্গাপূজা সংগ্রহ। এবারের থিম হচ্ছে শরতের খুশি। সময়, স্থান, আবহাওয়ার বিবেচনায় এ কালেকশনে দেখা মিলছে সুতি, ভিসকস, সিনথেটিক, জ্যাকার্ড, সিল্ক, ডাবল জর্জেট, ডেনিম ও নিট ফেব্রিকসের সমন্বয়।

ব্র্যান্ডটির
পূজা সংগ্রহে পোশাকের ডিজাইনে ঐতিহ্যবাহী কারুশিল্পকে আধুনিক নান্দনিকতার সঙ্গে সুন্দরভাবে
মিশিয়ে এথনিক পোশাক তৈরি করা হয়েছে; যা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি প্রতিফলিত করে। সমৃদ্ধ
কাপড়, এমব্রয়ডারি এবং উজ্জ্বল রঙের ব্যবহার, সৌন্দর্য ও আরামের সমন্বয়ে পূজার সংগ্রহ
পরিপূর্ণ করে তুলেছে। থিমের সঙ্গে মিল রেখে ডিজাইন, পোশাকের প্যাটার্ন ও মোটিফের মাধ্যমে
ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চক্রে আঁকা শিল্প।
মোটিফ হিসেবে পূজা ফ্যাশন সংগ্রহে এথনিক পোশাকের নকশাগুলোয় পেইসলি, ফ্লোরাল ও পিকক, সূক্ষ্ম প্রিন্ট করা হয়েছে। পোশাকের রঙ হিসেবে লাল, কমলা, বাদামি, নীল, লাইম গ্রিন, স্কাই ব্লু, গোলাপি, ম্যাজেন্টা, সাদা, পিচ এবং আরও বিভিন্ন ধরনের রঙ প্রাধান্য পেয়েছে। পোশাকের প্যাটার্নে ব্যবহৃত হয়েছে এ লাইন ড্রেস, শিফট ড্রেস, ম্যাক্সি ড্রেস, চিনোস, কার্গো প্যান্ট, টিউনিক ও আনারকলি কাট।

এ বছর সারার পূজা
কালেকশনে নারীদের জন্য থাকছে কুর্তি, ফ্যাশন টপস, স্কার্ফ, থ্রি পিস, টু পিস সেট ও
শাড়ি। পুরুষদের জন্য সারার পূজা কালেকশনে থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট,
টি-শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট ইত্যাদি।
পূজা আয়োজনে মেয়েদের জন্য সারা নিয়ে এসেছে ফ্যাশন টপস, ফ্রক, থ্রি পিস, টু পিস সেট, লেহেঙ্গা, টি-শার্ট, ডেনিম প্যান্ট ইত্যাদি। এ ছাড়া শিশুদের জন্য রয়েছে ফ্রক, ফ্রক সেট, নিমা সেট, থ্রি পিস, পার্টি ফ্রক। আর ছেলেদের জন্য থাকছে শার্ট সেট, পাঞ্জাবি, টি-শার্ট, সিঙ্গেল শার্ট, পোলো শার্ট, কাতুয়া ইত্যাদি। শিশুদের জন্য রয়েছে নিমা সেট, পাঞ্জাবি ও কোটি সেট, পাঞ্জাবি সেট ইত্যাদি।
মাত্র ৩৫০ থেকে
শুরু করে ৫ হাজার ৫০০ টাকার মধ্যে পূজার কালেকশনের এসব পোশাক কিনতে পারবেন ক্রেতারা।
তাদের আউটলেটের
পাশাপাশি পোশাক কিনতে ভিজিট করুন www.saralifestyle.com এবং ফেসবুক পেজ
saralifestyle.bd-তে।