× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা রিভে পূজা উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৯ পিএম

লা রিভে পূজা উৎসব

ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ শরতের উজ্জ্বল রঙ ও ভিন্নধর্মী ডিজাইনে সাজিয়েছে পূজার দারুণ কালেকশন। ফ্যাশনের আধুনিক ট্রেন্ড ও ঐতিহ্যবাহী উৎসবের আমেজে দারুণ সমন্বয় করেছে হাউসটি।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘চলতি মৌসুম বা ফল কালেকশনের ছাপও পূজার পোশাকে স্পষ্ট। পূজার চিরন্তন রঙ লাল-সাদা হলেও এ বছরের ফল কালার প্যালেটের বোল্ড, ফেস্টিভ রঙগুলো ট্রেন্ডে উঠে এসেছে। সিঁদুরে লালের পাশাপাশি মাস্টার্ড ইয়েলো, কমলা, বাদামি, গেরুয়া, ময়ূরকণ্ঠী, নীল, গোলাপি, সোনালি, কালো, সবুজ, হলুদ, বেইজ, টিল, রয়্যাল ব্লু, মেরুন শেড উঠে এসেছে। কোর মোটিফ হিসেবে থাকছে ময়ূরসহ ফলের জনপ্রিয় সব প্রিন্টস্টোরি যেমন পেইজলি, হেয়ারলুম জিওমেট্রি, অর্নামেন্টাল ও ওয়াইল্ড ফ্লোরা, ভিক্টোরিয়ান প্যাটার্নের ভাইনস, এথনিক মোটিফ ইত্যাদি। শুধু পূজা নয়, যেকোনো সান্ধ্যপার্টির আয়োজনেও এ পোশাকগুলো মানিয়ে যাবে। ফিউশনের জন্য চলতি ফ্যাশনের জনপ্রিয় প্যাটার্ন যেমন ড্রামাটিক স্লিভস, স্ট্যান্ড কলার, ভি ও মকনেক, ফ্লেয়ার্ড ও কাফতান কাট হেম, লঙ লেংথ, কেপ ও শ্রাগ-স্টাইল লেয়ার বেছে নেওয়া হয়েছে। পার্টি-স্টাইলগুলোয় যোগ হয়েছে ভারী কারচুপি, এমব্রয়ডারি, ফয়েল প্রিন্ট, পিনটাক, প্যাচওয়ার্ক ডিটেইলস, টাইকর্ড ও ট্যাসেল।



নারীদের জন্য মিড, লং ও শ্রাগ-স্টাইল টিউনিক, কামিজ, সালোয়ার-কামিজ, শ্রাগ, ম্যাচিং টপস, স্কার্ট ও ম্যাচিং বটমস ডিজাইন করা হয়েছে। পার্টি ও অন্যান্য অকেশনে পরার জন্য এক্সক্লুসিভ মসলিন, হাফসিল্ক ও কটন শাড়ি ডিজাইন করা হয়েছে। পুরুষের জন্য রয়েছে এক্সক্লুসিভ আর্টসিল্ক পাঞ্জাবি, টুইন-ফিটেড কটন ও ভিসকোস পাঞ্জাবি, ক্লাসিক পাজামা ও স্মার্টফিট পাজামা-প্যান্টস, ফুল-স্লিভ শার্ট, টি-শার্ট ও পোলো শার্ট।


পূজায় বাবা-মায়ের সঙ্গে ম্যাচিং করে পরার পোশাক পাওয়া যাবে কিডস ও টিন কালেকশনে। নারী-পুরুষের ম্যাচিং কম্বোও রয়েছে। টিন ও শিশুদের জন্য টিউনিক, শার্ট, টপস, ফ্রক, টি-শার্ট, পোলো, পাঞ্জাবি ও ট্রেন্ডি বটমস কালেকশনে যোগ হয়েছে পূজার উৎসব উপযোগী ডিজাইন।

পোশাক কিনতে তাদের যেকোনো আউটলেটের পাশাপাশি ঘরে বসে কেনাকাটা করতে ভিজিট করুন www.lerevecraze.com, অথবা ফেসবুক পেজ lerevecraze.

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা