× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিন্ন স্বাদে বাঁধাকপি

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৫:১৫ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৬:১২ পিএম

ভিন্ন স্বাদে বাঁধাকপি

শীতকাল মানেই নানা সবজির সমাহার। বিভিন্ন রঙিন সবজিতে ছেয়ে যায় বাজার। এ মৌসুমের সবজির মধ্যে বাঁধাকপি অন্যতম। বাঁধাকপি দিয়ে করা যায় নানান মজার রেসিপি। তেমনি হতে পারে বাঁধাকপির ঝুরিভাজা। চলুন জেনে নিই সহজ রেসিপিটি; যা বানিয়ে ফেলতে পারবেন চটজলদি।

উপকরণ : বাঁধাকপি ১টি (কাটা), সরিষার তেল প্রয়োজনমতো, লবণ স্বাদ অনুযায়ী, চালের গুঁড়া ১০০ গ্রাম, ময়দা দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া সামান্য, মরিচ গুঁড়া সামান্য, ভাজা জিরা গুঁড়া সামান্য।

প্রণালি : প্রথমে বাঁধাকপি পাতলা করে কেটে নিন। তারপর কিছুক্ষণ তাতে মরিচ, লবণ, হলুদ মাখিয়ে রাখুন। এবার একটি পাত্রে চালের গুঁড়া, ময়দা, লবণ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ম্যারিনেট করে রাখা বাঁধাকপিগুলো এ মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে টস করে নিন। এবার কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে অল্প অল্প করে বাঁধাকপিগুলো দিয়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে তুলে নিন। গরম ভাতে ডালের সঙ্গে পরিবেশন করুন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা