× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরতের স্নিগ্ধতায় কে ক্র্যাফট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৩ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১০ পিএম

শরতের স্নিগ্ধতায় কে ক্র্যাফট

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট শরৎকাল উপলক্ষে তাদের পোশাকে নিয়ে এসেছে নীল-সাদার সম্মিলনে বৈচিত্র্যময় পোশাক। কলকা, ফ্লোরাল, মুঘল, জামদানি, ট্র্যাডিশনালসহ নানান মোটিফের সমন্বয়ে রয়েছে নতুন কালেকশনের পোশাকগুলো।

ঋতু বৈচিত্র্যকে মাথায় রেখে প্রতিবছরই বিশেষ পোশাকের আয়োজন করে কে ক্র্যাফট। এবারও তার ব্যতিক্রম হয়নি, শরৎকালের প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে পোশাকে তুলে ধরার প্রচেষ্টায় প্রতিবারের মতোই শরৎ উপলক্ষে থাকছে নীল-সাদার সম্মিলনে বৈচিত্র্যময় পোশাক। বর্ষার সমাপ্তিতে আবির্ভূত হয় শরৎকাল। বর্ষার বিদায়ে আকাশ যেন সাজে হালকা মেজাজের সাদা মেঘে। তাদের পোশাকে সেই সাদা আর নীল রঙের মিশ্রণই দেখা মিলছে।

কলকা, ফ্লোরাল, মুঘল, জামদানি, ট্র্যাডিশনাল, টামজারা, মানডালাসহ নানা মোটিফে তৈরি করা এবারের পোশাক সারিতে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, টপস, টিউনিক। ছেলেদের জন্য মিলছে পাঞ্জাবি, ফতুয়া ও শার্ট। 

শরতের উষ্ণতায় আরাম আর স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে নেওয়া হয়েছে- কটন, জ্যাকার্ড কটন, ভয়েল, লিনেন, হাফ সিল্ক, অরগাঞ্জা ফেব্রিক। চলতি ফ্যাশন ট্রেন্ড ও ফিউশনধর্মী কাট ও প্যাটার্নে মিডিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাই-ডাই ও হাতের কাজ।   

শুভ্র কাশবন, সাদা মেঘের ভেলা আর প্রশান্ত নীল আকাশের অনুপ্রেরণায় সাদা ও নীল রঙ ছাড়াও নেওয়া হয়েছে আকাশি, অফ-হোয়াইট, ল্যাভেন্ডার, ভায়োলেট, পেইল পিঙ্ক, নীলের নানান শেড। পোশাক কিনতে যেতে পারেন তাদের যেকোনো আউটলেটে। এ ছাড়া ভিজিট করুন www.kaykraft.com -এ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা