প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৯ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৩ পিএম
দেশি ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ শারদীয় উৎসব উপলক্ষে নিয়ে এসেছে
নিত্যনতুন পোশাক। বৈচিত্র্যময় থিম বা মোটিফের আলোকে কাজ করার ধারাবাহিকতায় এবার হাউসটি
আঙ্করভাট মন্দির চত্বরের নানান ডিজাইন বা স্থাপনার আলোকে পোশাকের নকশা করেছে।

শুভ্র আকাশ, মেঘের ছোটাছুটি, ঋতু পরিবর্তনের এই হাওয়া জানান দিচ্ছে শরৎকাল । মহালয়ার সঙ্গে দেবীপক্ষের সূচনা হয়ে যাবে কিছু দিন পরেই; দেবীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে সকলেই। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে সবার মনে। বাঙালির উৎসব তালিকায় যতগুলো উৎসব আছে তার মধ্যে দুর্গোৎসব অন্যতম। দূর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী, কুমারী পূজা থেকে সিঁদুর খেলা, ধুনুচি নাচ থেকে প্রসাদ বিতরণ, প্রতিদিন সন্ধ্যা আর সকালের অঞ্জলি থেকে ভাসান; উৎসবের প্রতিটি অংশেই আনন্দ আরও বেড়ে যায় মানানসই পোশাক পরিধানে। রঙ বাংলাদেশে এবারের আয়োজনে রয়েছে দুর্গোৎসবের আবহ। ‘দেশের পোশাকে, দেশের উৎসব’ স্লোগানকে ব্রত করে এবারের রঙ বাংলাদেশের পোশাক থাকছে সব বয়সি সকলের জন্যই। দেশের এই পরিবর্তনের সময় দেশের পোশাকে দেশের উৎসব পালন করে আমাদের প্রিয় দেশ গড়তে আমরাও রাখতে পারি অবদান।

কম্বোডিয়ার বিশ্ব ঐতিহ্যের প্রতীক আঙ্করভাট মন্দিরের নান্দনিক শিল্পশৈলী
রঙ বাংলাদেশের প্রেরণা হয়েছে দুর্গোৎসবের আয়োজনে। বৈচিত্র্যময় থিম বা মোটিফের আলোকে
কাজ করার ধারাবাহিকতায় এবার রঙ বাংলাদেশ আঙ্করভাট মন্দির চত্বরের নানান ডিজাইন বা
স্থাপনা দিয়ে সাজিয়েছে পোশাকের নকশা । আঙ্করভাট ছাড়াও রয়েছে আল্পনা, টেরাকোটা, পদ্মফুল,
পূজার মন্ত্র ও নানান অনুসঙ্গ; যা প্রতিটি পোশাককে করেছে আকর্ষণীয় ও নান্দনিক।
উৎসবপ্রেমী বাঙালি দুর্গোৎসবের পোশাক পছন্দে কালারফুল পোশাককেই প্রাধান্য দিয়ে থাকে। ফলে রঙ বাংলাদেশ এবারের পোশাক লাল, হলুদ, মেরুন, ভায়োলেট, গেরুয়া ও সাদা কালার কম্বিনেশনে ডিজাইন করেছে। সময়, স্থান, কাল বিবেচনায় যেহেতু এ সময় আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকে, ফলে সচেতনভাবেই ব্যবহার করা হয়েছে কটন, স্লাব কটন, জ্যাকার্ড কটন, ভয়েল, লিনেন, হাফ সিল্ক ও ধুপিয়ান ফেব্রিক্সের বিভিন্ন কম্বিনেশন। সেই সঙ্গে ভ্যালু অ্যাড করা হয়েছে বিভিন্ন প্রকার স্কিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, প্যাচওয়ার্ক এবং কাট অ্যান্ড সুয়ের মাধ্যমে।

রঙ বাংলাদেশের এবারের দুর্গোৎসব আয়োজনে থাকছে অনিন্দ্য সুন্দর সব
শাড়ি, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, আনস্টিজ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, ধুতি,
টি-শার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, উত্তরীয়, ব্যাগ, গয়নাসহ পোশাক ও অ্যাকসেসরিজের বিশাল
সম্ভার। এ ছাড়া পরিবারের সকলে মিলে একই ডিজাইনের পোশাক পরিধানের জন্য রয়েছে ফ্যামেলি ম্যাচিং পোশাক, বাবা-ছেলে, মা-মেয়ের ম্যাচিং পোশাক, কাপল প্যাকেজ, ডুয়েট প্যাকেজসহ
আরও অনেক পোশাক; যা দুর্গোৎসব আয়োজনকে করবে উৎসবমুখুর-আনন্দময়। সেলাইবিহীন থ্রি-পিস
সেলাই, একই ধরনের ম্যাচিং পাঞ্জাবি ও শাড়ির সঙ্গে প্রয়োজনীয় অনুষঙ্গ ব্লাউজ বা পেটিকোট
তৈরি করেও নিতে পারবেন ক্রেতাসাধারণ রঙ বাংলাদেশের যেকোনো আউটলেটের মাধ্যমে।
দুর্গোৎসবে সবার বাজেট বিবেচনায় রেখে পোশাকের মূল্য রাখা হয়েছে ক্রয়সাধ্যের
মধ্যেই, সঙ্গে রয়েছে নানা অফারও। পোশাক কিনতে যেতে পারেন তাদের যেকোনো আউটলেটে। এ ছাড়া
ঘরে বসে কেনাকাটার জন্য ভিজিট করুন ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ rangbangladesh -এ।