উম্মে সালমা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৬ পিএম
কর্মজীবী মায়েদের
ঘর-অফিস সামলে সন্তানকেও দিতে হবে পর্যাপ্ত সময়। কেননা একটি শিশুর বিকাশ নির্ভর করে
ঘর থেকেই। আর এ ক্ষেত্রে মায়ের ভূমিকা থাকে সবচাইকে বেশি।
যেসব নারী বাইরে
কাজ করেন তাদের কর্মস্থলে নিজের কাজের পাশাপাশি ঘরের কাজও করতে হয় সমানতালে। এর সঙ্গে
পরিবারের সদস্যদের ওপর বিশেষ নজর তো রাখতেই হয়। তবে অন্য সদস্যের চাইতে সন্তানের দিকে
খেয়াল করতে হবে বেশি। কেননা একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য মায়ের ভূমিকা
থাকে সবচেয়ে বেশি। সন্তানকে সময় দিতে কিছু সৃজনশীল এবং কার্যকর পদ্ধতি অনুসরণ করা যেতে
পারে; যা নারীর কর্মজীবনের পাশাপাশি সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে তুলবে।
গুণগত সময়
প্রদান
চেষ্টা করুন সন্তানকে দিনের মধ্যে অনেকটা সময় দিতে। অল্প হলেও সন্তানদের সঙ্গে মানসম্পন্ন সময় কাটান। গল্প বলা, একসঙ্গে খেলা বা তাদের স্কুলের কাজগুলোয় সাহায্য করুন। এতে সন্তানের সঙ্গে সময় কাটানো হবে, সন্তানও আনন্দ পাবে।

রুটিন তৈরি
করুন
প্রতিদিন একটি
নির্দিষ্ট সময় বাচ্চার জন্য রাখুন। এটি হতে পারে সন্ধ্যায় অফিস থেকে ফেরার পর বা সকালে
কাজের আগে। নিয়মিত এভাবে সন্তানকে সময় দিন, যখন আপনি শুধু তাদের সঙ্গে থাকবেন।
প্রযুক্তির
ব্যবহার
কর্মস্থলে থাকাকালে
সন্তানদের সঙ্গে ভিডিও কল বা ফোনে কথা বলুন। এটি তাদের কাছে আপনার উপস্থিতি অনুভব করতে
সাহায্য করবে। তবে বাড়িতে সন্তানের কাছে যখন থাকবেন তখন সন্তানের সামনে মুঠোফোনের ব্যবহার
একান্ত প্রয়োজন ছাড়া এড়িয়ে চলুন। না হলে সন্তানও ইলেকট্রিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে
পড়বে।
সক্রিয় অংশগ্রহণ
বাচ্চাদের প্রতিদিনের
কাজের সঙ্গে যুক্ত থাকুন। এটি হতে পারে তাদের হোমওয়ার্ক করা, গল্প শোনা বা তাদের প্রিয়
কোনো খেলায় অংশগ্রহণ করা। এতে বাচ্চারা আপনার সঙ্গে সময় কাটানোর আনন্দ পাবে।
উদ্যাপন করুন
সন্তানের ছোটখাটো
সাফল্যগুলো উদ্যাপন করুন। স্কুলে ভালো ফল, নতুন কিছু শেখা বা কোনো ভালো আচরণÑএ সবকিছুর
প্রশংসা করুন। এতে বাচ্চারা প্রেরণা পাবে এবং আপনার সঙ্গে তাদের সম্পর্ক মজবুত হবে।
একসঙ্গে খাবার
খাওয়া
পরিবারের সবাই
একসঙ্গে খাবার খাওয়া একটি গুরুত্বপূর্ণ সময়। চেষ্টা করুন অন্তত এক বেলা পরিবারের সবাই
একসঙ্গে খাবার খেতে। এতে সবাই মিলে ভালো সময় কাটানোর সুযোগ হয়। খাওয়ার সময় পরিবারের
সদস্যরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, যা সম্পর্ক গভীর করে।
উৎসাহ দিন
সন্তানের সঙ্গে
নিয়মিত কথা বলুন এবং তাদের চিন্তাভাবনা ও অনুভূতির প্রতি মনোযোগ দিন। আগে তাদের কথা
শুনুন এবং প্রয়োজন হলে পরামর্শ দিন। এতে তারা আপনার কাছে তাদের সমস্যা বা অনুভূতি সহজেই
প্রকাশ করতে পারবে।
উপযুক্ত ছুটির
পরিকল্পনা
সপ্তাহান্তে বা
ছুটির দিনে সন্তানদের নিয়ে বাইরে কোথাও ঘুরতে যান। এটি হতে পারে পার্কে বেড়ানো, মুভি
দেখা বা তাদের পছন্দের কোনো জায়গায় ভ্রমণ। এতে বাচ্চাদের সঙ্গে সময় কাটানো আরও মজাদার
হবে।
উপস্থিতি অনুভব
করান
আপনি যখন কাজের
মধ্যে থাকবেন তখনও সন্তানের সঙ্গে যোগাযোগ রাখুন। কাজের সময় ফোনে তাদের সঙ্গে একটু
কথা বলা বা ভিডিও কল করা তাদের অনুভব করাবে যে আপনি তাদের জন্য সব সময় আছেন।
এমন পরিকল্পিতভাবে
সন্তানের সঙ্গে সময় কাটালে সম্পর্ক গভীর করে গড়ে তুলতে পারবেন; যা সন্তানের মানসিক
বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। এ ছাড়া কর্মজীবী মায়েরা তাদের কর্মজীবন এবং মাতৃত্বের
মধ্যে একটি সুন্দর ভারসাম্য রক্ষা করতে পারবেন।