× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেঁশেল

পাঁচতারায় জিবে জল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ১৬:০৪ পিএম

পাঁচতারায় জিবে জল

পাঁচতারা হোটেলের সুস্বাদু খাবারের রেসিপি দেখে বাড়িতেই বানিয়ে নিন মুখরোচক ৪ পদ। রেসিপি দিয়েছেন রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের শেফ এ টি এম আহমেদ হোসেন

গ্রিন সালাদ উইথ ম্যাংগো সালসা

যা যা লাগবে

সালসা বানানোর জন্য : আম (ছোট টুকরো) ১টি, কাঁচা মরিচ ১ চা চামচ, পেঁয়াজ (কুচি) ১টি মাঝারি, লেবুর রস ১ চা চামচ, ধনেপাতা (কুচি) ১ টেবিল চামচ, গোলমরিচ আধা চা চামচ ও লবণ পরিমাণমতো। সালাদ বানাতে : লেটুসপাতা ৪টি, শসা ১টি, টমেটো (টুকরো) ২-৩টি, পেঁয়াজ (কুচি) ১টি, লেবুর রস ১ চা চামচ, ভিনেগার আধা চা চামচ ও লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

লেটুসপাতাগুলো কেটে বা ছিঁড়ে একটি বড় সালাদ বাটিতে নিতে হবে। এর মধ্যে শসা, টমেটো এবং পেঁয়াজ দিয়ে দিন। ভিনেগার, লবণ ও মরিচ ছিটিয়ে একসঙ্গে মেশাতে হবেএবার আম, কাঁচা মরিচ, পেঁয়াজ, লেবুর রস এবং ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিনসবুজ সালাদের ওপর আমের সালসা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন



চিংড়ি-সবজির রাইস পেপার রোল

যা যা লাগবে

চিংড়ি (পোচ করা) ৪টি, চায়নিজ বাঁধাকপি (কাটা) আধা কাপ, শিমের বীজ আধা কাপ, ক্যাপসিকাম ১টি, অ্যাভোকাডো ১টি, ধনেপাতা আধা কাপ, লেবু ১টি, ফিশ সস ১ টেবিল চামচ, গোল রাইস পেপার ১২ x ২৩ সেন্টিমিটার ও সুইট চিলি সস পরিবেশনের জন্য।

যেভাবে তৈরি করবেন

একটি বড় পাত্রে চিংড়ি, বাঁধাকপি, শিমের স্প্রাউট, ক্যাপসিকাম, অ্যাভোকাডো, ধনেপাতা, লেবুর রস ও মাছের সস নিয়ে মেশাতে হবে। একটি মাঝারি পাত্রে ১৫ সেকেন্ড বা নরম হওয়া পর্যন্ত ১টি রাইস পেপার গোল করে রাখতে। রাইস পেপারের মাঝবরাবর চিংড়ির মিশ্রণটি সাজিয়ে নিন। ভালো করে ভেতরটি ভরাট করে রোল করতে হবে এবং শেষের অংশ ফোল্ড করি নিনএকইভাবে বাকি রাইস পেপারগুলোও ভরাট করে রোল করে নিন। সয়া সস ও ফিশ সস মিশিয়ে পরিবেশন করুন।



কাটলেট

যা যা লাগবে

আলু সেদ্ধ ২-৩টি, মটরশুঁটি (লম্বা ব্লাঞ্চ করা এবং কাটা) ৫-৬টি, গাজর (সেদ্ধ) আধা কাপ, সবুজ মটর গুঁড়া আধা কাপ, জিরা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, পেঁয়াজ (কুচি) ১টি, কাঁচা মরিচ ১-২টি, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, ময়দা ১ টেবিল চামচ, ধনেপাতা (কুঁচি) ২ টেবিল চামচ, লেবুর রস আধা টেবিল চামচ, ব্রেড ক্রাম্বস আধা কাপ ও লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

একটি আলু ম্যাসার নিয়ে সব সবজিসহ আলু ম্যাশ করে ভালোভাবে মেশাতে হবে। এর মধ্যে ধনেপাতা, ময়দা, সব মসলা, লেবুর রস দিয়ে মিশিয়ে নিন। এবার মিশ্রণ থেকে একটি অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে বলের আকার দিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিনএকইভাবে আরও কাটলেট বানিয়ে নিন। একটি নন স্টিক ফ্রাই প্যানে তেল ছাড়া দুই দিক সোনালি হওয়া পর্যন্ত ভেজে পুদিনা সস ও রাইতা দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু আলু-সবজির কাটলেট



কসকস সালাদ

যা যা লাগবে

কসকস ১৭০ গ্রাম, পেঁয়াজ (কাটা) ২ টেবিল চামচ, সবজির নির্যাস ২৪০ মিলি, লেবুর রস ২ টেবিল চামচ, টমেটো (পেস্ট) ২ টেবিল চামচ, পার্সলে ১ মুঠ, গোলমরিচ ১ চা চামচ ও লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে সবজির স্টক ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে একটি সিরামিক থালা বা কাচের বাটিতে কসকস ঢালতে হবে। এর ওপর গরম স্টক ঢেলে নাড়তে হবে। বাটিটি ১০ ​​মিনিটের জন্য ঢেকে রাখুন যতক্ষণে সবজির স্টক শুকিয়ে যায় কসকস সেদ্ধ হয়ে গেলে কাঁটাচামচ দিয়ে নেড়ে নিন। এবার টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, লেবুর রস, পার্সলে, গোলমরিচ ও লবণ দিয়ে যতক্ষণ কসকস লাল দেখায় ততক্ষণ নাড়তে হবে। পছন্দমতো পাত্রে কসকস সাজিয়ে পরিবেশন করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা