× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুষ্টিগুণ

গুণে ভরা তাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ১৫:১৩ পিএম

গুণে ভরা তাল

কচি অবস্থায় তালের শাঁস যেমন সুস্বাদু তেমন পাকা তাল দিয়ে তৈরি করা যায় নানা ধরনের মুখরোচক খাবার। তালের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া যাকÑ

চলছে ভাদ্র মাস। বাঙালির খাবারের জনপ্রিয়তায় তাল অনেকটা জায়গা জুড়ে আছে। সুস্বাদু এ ফলটি কচি অবস্থায় শাঁস হিসেবে খাওয়া যায়। পাকা তাল থেকে রস বের করার পর দীর্ঘদিনের বিরতিতে বীজ মাটিতে রেখে দিয়ে তা থেকে পাওয়া শাঁসও বাঙালির কাছে বেশ প্রিয় একটি খাবার।

পুষ্টিগুণ

তালে রয়েছে ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়ামসহ আরও অনেক খনিজ উপাদান। এর সঙ্গে আরও আছে অ্যান্টিঅক্সিজেন ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান।

পুষ্টিবিদদের মতে, প্রতি ১০০ গ্রাম পাকা তালে রয়েছে খাদ্যশক্তি ৮৭ কিলো ক্যালরি, জলীয় অংশ ৭৭.৫ গ্রাম, আমিষ ০.৮ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, শর্করা ১০.৯ গ্রাম, খাদ্য আঁশ ১ গ্রাম, ক্যালসিয়াম ২৭ মিলিগ্রাম, ফসফরাস ৩০ মিলিগ্রাম, আয়রন ১ মিলিগ্রাম, থায়ামিন ০.০৪ মিলিগ্রাম, রিবোফ্লাভিন ০.০২ মিলিগ্রাম, নিয়াসিন ০.৩ মিলিগ্রাম ও ভিটামিন সি ৫ মিলিগ্রাম। তাই অনেক রোগেরই মহৌষধ হিসেবে কাজ করতে পারে পাকা তাল।

 পাকা তালের উপকারিতা

  • তাল অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় ক্যানসার প্রতিরোধে সক্ষম। এ ছাড়া স্বাস্থ্যরক্ষায়ও তাল ভূমিকা রাখে।
  • স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে।
  • বিশেষজ্ঞরা বলছেন, পাকা তালের রসের ভিটামিন বি কমপ্লেক্স শরীরে ভিটামিন বি’র ঘাটতি পূরণ করে।
  • তালে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস আছে, যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়ক।
  • কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের রোগ ভালো করতে তাল ভূমিকা রাখে।
  • ভিটামিন বি-সমৃদ্ধ তাল সুস্থ থাকতে সাহায্য করে। ভিটামিন বি’র অভাবজনিত রোগ থেকে আমাদের দূরে রাখে।
  • হজমশক্তি বাড়ায় ফলটি।
  • তাল খেলে ত্বক ভালো থাকে।
  • যাদের কোষ্ঠকাঠিন্য, অন্ত্রের রোগ কিংবা কৃমির সমস্যা আছে তারা এ মৌসুমে তাল খাওয়ার অভ্যাস করুন।
  • প্রায়ই বুক ধড়ফড় করার সমস্যায় ভোগেন যারা, তারা দুধের সঙ্গে ৪ চামচ তালের রস মিশিয়ে সকালে ও বিকালে খাওয়ার অভ্যাস করতে পারেন।
  • বমিভাব দূর করতেও পাকা তাল খেতে পারেন। দুধের সঙ্গে তালের রস মিশিয়ে সপ্তাহে তিন-চার দিন খেতে পারেন।
  • পুরোনো কাশি থেকেও মুক্তি দিতে পারে তাল। দুধের সঙ্গে মিশিয়ে একই পদ্ধতিতে তাল খেতে পারেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা