× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুলের যত্নে হেনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ১৯:২৫ পিএম

চুলের যত্নে হেনা

শ্যাম্পু করা চুলের যত্নের একমাত্র উপায় নয়। চুল ভাল রাখতে হেনার ব্যবহারও জরুরি। হেনা ব্যবহারে কি সুফল পাওয়া যায় দেখে নিন-

আমরা অনেকেই নিয়মিত ত্বকের যত্ন নেই। কিন্তু চুলের যত্নে কি একই সময় ব্যয় করি? বিশেষজ্ঞরা বলছেন, প্রতি দিন শ্যাম্পু করা মানেই চুলের যত্ন নেওয়া নয়। চুল ভাল রাখতে সিরামও ব্যবহার করেন অনেকে। তাতে সাময়িক ভাবে চুল ভাল থাকলেও তা চুলের যত্নের শেষ কথা নয়। অনেকেই বুঝতে পারেন না, আসলে চুলের যত্ন নেওয়ার সঠিক উপায় কোনটি। রূপবিশেষজ্ঞরা বলছেন, চুল ভাল রাখতে সপ্তাহে এক দিন হলেও হেনা ব্যবহার করা উচিত। চলুন জেনে নেই চুলের যত্নে হেনা কি কি কাজ করে-

প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে

রোজকার ধুলাময়লা-দূষণে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে যায়। চুল কোমল ও মসৃণ করতে আমরা কত কিছুই না করি। শ্যাম্পু, কন্ডিশনার, বাজারচলতি বিভিন্ন প্রসাধনীর ব্যবহার চেষ্টার কোনও কমতি রাখেন না কেউই। এতে হয়তো প্রাথমিক ভাবে সমস্যার সমাধান হয়। কিন্তু তাতে দীর্ঘস্থায়ী হয় না। তা ছাড়া রাসায়নিক দ্রব্য মিশ্রিত নানা প্রসাধনী ব্যবহারের ফলে চুল আরও রুক্ষ হয়ে পড়ে। চুল সুন্দর ও কোমল রাখতে তাই হেনা ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঘরোয়া বিভিন্ন উপকরণ দিয়ে বাড়িতেই হেনা তৈরি করে নিতে বলছেন। এতে চুলের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা থাকবে না।

চুলের গোড়া শক্ত করতে

চুল পড়ার সমস্যা নিয়ে নাজেহাল অনেকেই। মাথার চেয়ে মাটিতে চুল থাকছে বেশি। আসলে চুলের প্রয়োজনীয় পুষ্টি হ্রাস পেলে এমন সমস্যায় ভুগতে হয়। বাইরে থেকে চুল চকচকে, মসৃণ হলেও চুলের গোড়া মজবুত আছে কি না, সে দিকে নজর রাখা প্রয়োজন। কিন্তু কী ভাবে? শ্যাম্পু, সিরামের বদলে এ ক্ষেত্রে হেনা কার্যকরী ভূমিকা পালন করে। সপ্তাহে অন্তত এক দিন হেনা করলে চুলের পুষ্টি ফিরে আসবে। চুল ভিতর থেকে মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে। চুল পড়ার পরিমাণও ধীরে ধীরে কমবে।

খুশকি প্রতিরোধে

অতিরিক্ত চুল ঝরার আরও একটি কারণ হল খুশকি। চুল পড়ার সমস্যা আটকাতে তাই সবার আগে খুশকি কমানো প্রয়োজন। তার জন্য অনেকেই বিভিন্ন প্রসাধন সামগ্রী ব্যবহার করেন। ‘অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু’ও ব্যবহার করেন অনেকে। তার পরেও দেখা যায় বর্ষা বা শীতকাল আসতেই খুশকিতে ভরে যায় মাথা। এর অন্যতম একটি সমাধান হতে পারে হেনা। প্রতি দিন হেনা ব্যবহার করা সম্ভব নয়। এমনকি রোজ হেনা ব্যবহার করা ঠিকও নয়। ১৫ দিনে অন্তত দু’বার করে হেনা করলে ব্যবহার করলে ভাল। শুধু খুশকি নয়, চুলের অন্যান্য সমস্যার অস্ত্র হতে পারে হেনা।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা