প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ১৬:১১ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪ ১৬:৫৮ পিএম
দেশি
ফ্যাশন হাউস বিশ্বরঙে চলছে নীল উৎসব। এই আয়োজনের পোশাকে দেখা মিলছে ট্রেন্ডি ও ট্র্যাডিশনাল
লুকের নান্দনিক উপস্থাপন। আর পছন্দের পোশাকটি কিনতে পারবেন মূল্যছাড়ে।
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে। আসে বৃষ্টির সুভাষ বাতাস বয়ে-বিশ্বকবি
রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এই আষাঢ়ে সবার হৃদয় পুলকে দুলিয়ে ওঠে নবযৌবনে সবুজের সঙ্গে
নীলের পরশে। নীল রঙ খুব সহজেই মনে শান্তভাব জাগিয়ে তোলে। নীল রঙ আভিজাত্য, শান্তি,
একতা, সম্প্রীতি প্রভৃতি ভাব প্রকাশে ব্যবহৃত হয়। নীল রঙ মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক
পদার্থ নিঃসরণ করে যা মস্তিষ্ককে শান্ত রাখে। এই নীলকে বরণ করতেই ফ্যাশন সচেতনদের ভালোবাসায়
ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ আষাঢ়ের প্রথম থেকেই আয়োজন করে আসছে নীল উৎসব।
বরাবরের মতোই দেশীয় কাপড়, উপকরণ ব্যবহার করে নীল উৎসব আয়োজন করেছে
ব্র্যান্ডটি। পোশাকে ট্রেন্ডি ও ট্র্যাডিশনাল লুকের নান্দনিক উপস্থাপন লক্ষ করার
মতো। এ ছাড়া আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় ব্যবহারের পাশাপাশি রঙের ব্যবহারেও
দেখা মিলছে বৈচিত্র্য। পোশাকে কনট্রাস্ট কালারের সঙ্গে ম্যাচিউরড টোনের পরিমিত ব্যবহার
লক্ষণীয়। কাজের মাধ্যম হিসেবে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি,
কম্পিউটার এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশীকাঁথা জারদৌসীসহ মিশ্র মাধ্যমের
নিজস্ব বিভিন্ন কৌশল।
এবারের নীল উৎসব আয়োজনে হাউসটি সব শ্রেণির মানুষের জন্যই ভিন্ন কিছু
যোগ করেছে। বাচ্চাদের জন্য এনেছে নান্দনিক সব কালেকশন, সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক ও
নারীদের জন্য আছে ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া।
শুভানুধ্যায়ীদের সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে নীল উৎসব উপলক্ষে নির্দিষ্ট
পোশাকে রয়েছে ৫০ শতাংশ মূল্যছাড়। এ ছাড়াও নির্দিষ্ট শাড়িতে মিলছে ২০ শতাংশ ছাড়। পোশাক
কিনতে যেতে পারেন তাদের যেকোনো শোরুমে। অনলাইনে কেনাকাটার সুযোগও রয়েছে। ভিজিট করুন
ওয়েবসাইট www.bishworang.com.bd এবং BISHWORANG ফেসবুক পেজে।