× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিল্ক শাড়ি থাকুক যত্নে

নুসরাত খন্দকার

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৮:৩৫ পিএম

সিল্ক শাড়ি থাকুক যত্নে

নারীর পছন্দের অতি প্রিয় সিল্ক শাড়ি যেমন শোভাবর্ধন করে তেমনি সহজে পরিষ্কার করাও যায় না। অথচ বর্ষায় আলমারি খুলতেই সাজিয়ে রাখা শাড়ি থেকে আসছে গন্ধ। যত্ন নেবেন কীভাবে জেনে নিনÑ

সময়টা এখন বর্ষাকাল। এখনও তেমন বৃষ্টির দেখা মিলছে না। কিন্তু এরই মধ্যে আলমারির ভিতর থেকে কেমন যেন একটা দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। আলমারির থরে থরে সাজানো বর্ণিল প্রিয় শাড়িতে। সেগুলোর ঠিকঠাক যত্ন নেওয়া জরুরি। না হলে সংগ্রহে থাকা শখের শাড়িগুলো নষ্ট হয়ে যেতে পারে। তবে এসব শাড়ি দুয়েক বার পরার পরেই তো কাচতে দেওয়া যায় না। তাই নিয়ম করে কিছু দিন অন্তর আলমারি থেকে বের করে শাড়িগুলো রোদে শুকান। তা সত্ত্বেও সমস্যা হয় বর্ষায়। কারণ এ সময়ে শাড়িগুলোতে গন্ধ হয় এমনকি ভিজে ভিজে ভাবও দেখা যায়। তাই কী করবেন চলুন জেনে নেওয়া যাক।

আলমারিতে রাখবেন যেভাবে

অনেকেই আলমারিতে শাড়ি হ্যাংগারে ঝুলিয়ে রাখেন। সিল্ক শাড়ির ক্ষেত্রে তা করা যাবে না। শাড়ি ভাঁজ করে কোনো সুতির কাপড়ে কিংবা কাগজে মুড়ে তারপর আলমারিতে তুলুন। যেসব শাড়িতে জরির কাজ আছে, সেগুলো উল্টো করে ভাঁজ করুন। জরি ভালো থাকবে। প্রতি ছমাস অন্তর সিল্কের শাড়ির ভাঁজ বদলান।

শুকাতে হবে ছায়ায়

বর্ষায় বেশিরভাগ দিনই মেঘলা থাকে। ঠান্ডা আবহাওয়ার জন্য শাড়ির আর্দ্রতা কমে যায়। তাই মাঝেমাঝে আলমারি থেকে বের করে বাতাসে রাখবেন। বাইরে নাড়লে ছায়া আছে এমন জায়গায় মেলে দেবেন। সরাসরি রোদে শাড়ি নাড়া যাবে না। অনেকে শাড়ি রোদে নাড়েন। সিল্কের শাড়ির ক্ষেত্রে তা কখনও করবেন না।

করতে হবে ড্রাই ওয়াশ

সিল্কের শাড়ি ভুলেও বার বার কাচতে দেবেন না। দু-তিন বার পরার পর ড্রাই ওয়াশ করাতে দিন। তবে তা-ও যত কম হয় ততই ভালো। বেশি কাচলে শাড়ির ঔজ্জ্বল্য ন‌ষ্ট হয়ে যায়।

আলমারিতে রাখতে হবে কীটনাশক

সিল্কের শাড়ি আলমারিতে রাখার সময় ন্যাপথ্যালিনের বল রাখতে পারেন। তার চেয়েও ভালো হয়, যদি শুকনো নিমপাতা রাখেন। অনেক সময় সিলিকা জেলের প্যাকেট সংগ্রহে থাকে বা হাতের কাছে পেলে সেগুলো ফেলে না দিয়ে আলমারিতে রাখুন। বদ্ধ জায়গার আর্দ্রতা কমাতে সাহায্য করবে।

স্টিম ও আয়রনিং

সিল্কের পোশাকে ভাঁজ দূর করতে ইস্ত্রি বা স্টিম বিশেষ উপযোগী। তবে, সেক্ষেত্রে স্টিম করাটাই বেশি উপযোগী। কেননা স্টিমে পোশাকের রঙে কোনো তারতম্য হয় না। তাই সুযোগ থাকলে পার্সোনাল স্টিমার কিনে ফেলুন, যেটি খুব একটা ব্যয়বহুল না। তবে, যদি ইস্ত্রি করতেই হয় তাহলে ইস্ত্রিগুলোতে সিল্কের অপশনটি সেটিং করে নিতে হবে। কম হিটেও সিল্ক বেশ সুন্দরভাবেই সমান হয়ে যায়। তাই ইস্ত্রি লো সেটিং রেখে সিল্ক ইস্ত্রি করা উচিত।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা