যাপিত জীবন ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৬:১৬ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৭:৩৪ পিএম
প্রিয়জনের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে চান? শীতের এ মৌসুমে খোলা আকাশের নিচে মজাদার খাবারের ব্যবস্থা থাকছে রেডিসন ব্লু তে। পুলসাইড ভেন্যুতে জনপ্রিয় ও আকর্ষণীয় লাইভ বারবিকিউ আর নানান রকমের খাবার নিয়ে শুরু হয়েছে ‘সার্ফ এন টার্ফ উইন্টার বারবিকিউ’।
হোটেলের এক্সিকিউটিভ সু শেফ শেখ রাশিদের তত্ত্বাবধানে এবং নিজস্ব রন্ধনশিল্পীদের অভিজ্ঞ শৈলীতে ভোজনরসিকদের জন্য বিশেষভাবে তৈরি একটি মেনু উপস্থাপন করবে। কোল্ড অ্যাপেটাইজারগুলোতে থাকবে বারবিকিউ বিফ সালাদ, জার্মান পটেটো সালাদ, কোলেসলা সালাদ, মসলাযুক্ত পনির এবং আরও অনেক কিছু। মেক্সিকান টেক্স মেক্স স্টেশনে মেক্সিকান চিকেন টাকোস, মেক্সিকান সুইট কর্নের সঙ্গে কনডিমেন্টস (সালসা)সহ মেক্সিকান সাব স্যান্ডউইচ ইত্যাদি। হট বুফে স্টেশনে চিকেন রেড কারি, স্টিমড বাসমতী চাল, রোস্টেড ভেজিটেবল, চিলি পিপার বিফ, ভেজিটেবল দোপিয়াজা, হাঁসের মসলা, মাটন বিরিয়ানি এবং আরও অনেক সুস্বাদু আইটেমের মতো বিভিন্ন ধরনের খাবার প্রদর্শন করা হবে।
কাবাব স্টেশনে থাকছে হরিয়ালি চিকেন কাবাব, লেবানিজ চিকেন শিশ তাওউক, তুর্কি মাটন কুবিদ্দা, গরুর মাংসের চাপ, জাফরান পমপ্রেট, মসলা ফ্রাই ইলিশ। অতিথিরা গ্রিল স্টেশনে গ্রিল ক্র্যাব অ্যান্ড স্কুইড, গ্রিল ম্যারিনেটেড চিকেন এবং বিফ স্টেক মেডেলিয়ন, চিকেন বাফেলো উইংস, জার্মান সসেজ বিফ এবং মুরগির সঙ্গে ফিশ সস, বারবিকিউ সস, মাশরুম সসের মতো সুস্বাদু আইটেমের স্বাদ নিতে পারবেন।
মিষ্টিপ্রেমীদের জন্য রেড ভেলভেট কেক, হোয়াইট চকলেট মাউস, ক্রিম ক্যারামেল, স্ট্রবেরি লিঙ্গার কেক এবং বিভিন্ন ধরনের আইসক্রিম। আরও থাকছে ডেজার্ট কর্নারে সুস্বাদু নানা ধরনের পিঠা।
থাকবে প্রাণবন্ত সংগীত পারফরম্যান্স। পুরো আয়োজনে অংশগ্রহণকারী সবার জন্য রয়েছে রাফেল ড্র ব্যবস্থা। সঙ্গে থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। চলবে ৩ মার্চ পর্যন্ত প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর জন্য গুনতে হবে ৪ হাজার ৬০০ টাকা এবং বাচ্চাদের জন্য ২ হাজার ৪০০ টাকা। গ্রাহক পাবেন নির্ধারিত কার্ডে বাই ওয়ান গেট ওয়ান অফার।
প্রবা/এসএম/