× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমের যত গুণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৭:৫২ পিএম

আমের যত গুণ

বছর ঘুরে আবার এসেছে আম-কাঁঠালের মৌসুম। পাকা আমের জন্য বছরজুড়ে অপেক্ষার অবসান ঘটে এ মৌসুমে। সকাল-বিকালের নাশতা কিংবা দুপুরের ভাত, সঙ্গে একটি পাকা আম না হলে যেন খাওয়ার পূর্ণতাই আসে না

বাজারে মিলছে নানা মৌসুমি ফল। আম, জাম, কাঁঠাল, লিচু, তাল, জামরুল, পেয়ারা, সফেদা, আনারস, তরমুজ, বেল, আতা, নারকেল, ডেউয়া, কামরাঙা, বাঙ্গি, গাব, বেতফল, শরিফা, খেজুর, করমচা আরও কত ফল। তবে সবাইকে ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকে আম। তার কারণও আছে। ফলটা খেতে যেমন মজা, তেমন স্বাস্থ্যকর। জেনে নিন কী কী স্বাস্থ্য উপাদানে ভরপুর সুস্বাদু এ ফল-

পুষ্টিগুণ

আমে রয়েছে ভিটামিন এ, সি, ই, পটাশিয়াম, ভিটামিন বি, কপার, ফলেট ও ফাইবার। এ ছাড়া রয়েছে ভিটামিন বি-১ ও বি-২। পাকা আমে আরও থাকে খনিজ লবণ, প্রোটিন ও ফ্যাট। শ্বেতসারের ভালো উৎস হলো পাকা আম।

ক্যালোরি

সাধারণত অধিকাংশ ফলেই ক্যালোরির পরিমাণ কম থাকে। আমও তার ব্যতিক্রম নয়। এর ফলে আম খেলে আপনার মন ও পেট ভরলেও ক্যালোরি গ্রহণের পরিমাণ খুব বেশি বাড়বে না।

উপকারিতা

পাকা আমের উপকারিতা জেনে নিন-

রোগ প্রতিরোধ 

আমে থাকা ভিটামিন ই, কপার, ভিটামিন বি ও ফলেট রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষভাবে ইনফেকশন-জাতীয় সমস্যা দূরে রাখতে সাহায্য করে।

হৃৎপিণ্ডের সুস্বাস্থ্য 

আমে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। এগুলো আপনার শরীরের কলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখে। এর ফলে ভালো থাকে হৃৎপিণ্ড।

হজমে সহায়তা 

সুস্বাদু এ ফলে থাকা ফাইবার বা খাদ্যআঁশ, পানি ও এনজাইম হজমের বিভিন্ন প্রক্রিয়ায় সাহায্য করে। এর ফলে এ বাবদেও আম বেশ সহায়ক।

চোখের উপকার 

আমে আছে ভিটামিন এ। শরীরে যেটার ঘাটতি হলে হতে পারে চোখের সমস্যা। আরও আছে লুটিন ও জিয়াজানথিন। এগুলো সবই চোখের জন্য উপকারী।

ত্বকের জন্য

ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে আম। বিশেষ করে ত্বকের ফুসকুড়ি দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি।

ওজন কমাতে

আমে এতো এতো ভিটামিন আছে যে একটা আম খেলেই কিন্ত শরীরে রোজকার ভিটামিনের চাহিদা মিটে যাওয়ার কথা। আবার এতে ফাইবারও যোগাবে পুষ্টি ও শক্তি। তাই এই মৌসুমে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা বার্গার, কোল্ড ড্রিংকস বা সাব-স্যান্ডউইচের বিকল্প খাবার হিসেবে বেছে নিন আম।

চোখের জন্য

এটা তো ছোটবেলা থেকেই পড়ে এসেছেন। আমের ভিটামিন এ আমাদের রাতকানা থেকে বাঁচাবে। যদিও এ রোগ এখন নেই বললেই চলে তবে চোখের স্বাস্থ্যের জন্য বেশি বেশি আম খেলে ক্ষতি নেই। বিশেষ করে ড্রাই আই সমস্যায় যারা ভুগছেন তারা আম খেয়ে উপকার পেতে পারেন।

হজমের জন্য

স্বাস্থ্য যদি সুখের মূলে থাকে, তবে স্বাস্থ্যের মূলে আছে হজম। আমে থাকা এনজাইমগুলো প্রোটিন উপাদানগুলোকে সহজে ভেঙে ফেলতে পারে। এতে খাবার হজম হয় দ্রুত, বাঁচা যায় পাকস্থলী সংক্রান্ত অনেক রোগ থেকেও। 

খেতে হবে পরিমিত 

পুষ্টিবিদ নিগার সুলতানা বলেন, শরীরের জন্য ভীষণ উপকারী হলেও আম খেতে হবে পরিমিত। মানতে কষ্ট হলেও নিজের ভালোর জন্য এ আত্মসংবরণ করতেই হবে। মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো ফল দেয় না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা