× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাওমির নতুন এন্ট্রি লেভেলের স্মার্টফোন

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৫:২৬ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৫:৩৯ পিএম

শাওমির নতুন এন্ট্রি লেভেলের স্মার্টফোন

গ্লোবাল স্মার্টফোন কোম্পানি শাওমি বাজারে নতুন স্মার্টফোন রেডমি এ১ নিয়ে আসার ঘোষণা দিয়েছে। আকর্ষণীয় অফারে শুধু অনলাইন মার্কেটপ্লেস দারাজের ১১.১১ ক্যাম্পেইনে পাওয়া যাচ্ছে ফোনটি।

নতুন এ ফোনটি আকর্ষণীয় ব্ল্যাক, লাইট গ্রিন ও লাইট ব্লু রঙে পাওয়া যাবে। রেডমি এ১ মডেলের ফোনে ৬.৫২ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে থাকছে ১৬০০×৭২০ পিক্সেল এইচডি প্লাস রেজুলেশন। চোখে স্বস্তি দিতে ফোনটিতে রাখা হয়েছে ডার্ক থিম ও নাইট লাইট মোড।

রেডমি এ১ ফোনের ডুয়েল ক্যামেরার রিয়ার ৮ মেগাপিক্সেলের সঙ্গে আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা; যা দিয়ে পোর্ট্রেট, শর্ট ভিডিও, টাইম ল্যাপসসহ বিভিন্ন মোডে ছবি ও ভিডিও ধারণ করা যাবে।

৩২ ও ২ জিবি স্টোরেজের সঙ্গে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। ব্যাটারির চার্জিং নিয়ে দুশ্চিন্তা দূর করতে ফোনটিতে থাকছে ৫ হাজার এমএএইচের ব্যাটারি ও ১০ ওয়াটের চার্জার।

রেডমি এ১ মডেলের ফোনটির দাম রাখা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা। দারাজের ১১.১১ ক্যাম্পেইনে বিশেষ মূল্যছাড়ে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৯ হাজার ১৯৯ টাকায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা