× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেস অব বাংলাদেশ ২০২৪

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৯:৫২ পিএম

ফেস অব বাংলাদেশ ২০২৪

আর্কা ফ্যাশন উইকের প্রথমদিনে অনুষ্ঠিত হয় ফেস অব বাংলাদেশের চুড়ান্ত পর্ব। নিজেদের সেরার তালিকায় রাখতে রানওয়ে মাতান উদীয়মান ১৫ মডেল। অবশেষে ফেস অব বাংলাদেশের খেতাব জিতে নেন জারিফ শাবাব, দিল আফরোজ হাসান ও আকলিমা আতিকা। চলতি বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ফেস অব এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই তিন বিজয়ী।

১৪ জুন রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ফেস অফ বাংলাদেশের চূড়ান্ত পর্বে সম্মানিত বিচারকেরা বিজয়ী হিসেবে নির্বাচিত করেন পুরুষদের মধ্যে জারিফ শাবাবকে। আর নারীদের মধ্যে দুজন যুগ্মভাবে অর্জন করেন বিজয়ীর খেতাব। তারা হলেন দিল আফরোজ হাসান ও আকলিমা আতিকা। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় রানওয়ে ডিরেক্টর ও কোরিওগ্রাফার আজরা মাহমুদের প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের তত্ত্বাবধানে। নির্বাচিত প্রতিযোগীদেরকে মডেলিংয়ের সর্বক্ষেত্রে নিবিড় প্রশিক্ষণ দেওয়ার কাজটিও এএমটিসিই করেছে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ছয়জন বিশিষ্ট ব্যক্তি, যারা ফ্যাশন অঙ্গনে নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য।

চুড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মাহবুবা রহমান লাবণ্য, জান্নাতুল ইমরোজ, মারিয়া আক্তার মৃদুলা, নিশাত তাসনিম, রেহনুমা তাবাসসুম এশা, দিল আফরোজ হাসান, আকলিমা আতিকা, দীপংকর চন্দ্র মন্ডল, জারিফ শাবাব, শায়ের আহমেদ, শামসুল আলম, প্লাবন সিনহা, আব্দুল্লাহ নুমের, ওহিন ইরান ও আয়মান শরীফ। চমৎকার হেয়ারস্টাইলের জন্য বেস্ট হেয়ার খেতাব পান আব্দুল্লাহ নুমের আর বেস্ট স্কিন খেতাব দেওয়া হয় প্লাবন সিনহাকে। পুরুষদের মধ্যে চূড়ান্ত পর্যায়ে বিজয়ী হন জারিফ শাবাব। উপস্থিত সকলের উচ্ছ্বসিত করতালির মাঝে ঘোষণা আসে, পিপলস চয়েস অ্যাওয়ার্ডও তিনিই জিতেছেন। প্রতিযোগিতার প্রথমে ছিল হেলথ ও ফিটনেস রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগীরা ফিউশনওয়্যার পরে হেঁটেছেন।

দেশের সুপরিচিত ডিজাইনার লেবেল বাটারফ্লাই বাই সাগুফতার পোশাক পরেছেন মেয়েরা এখানে। আর ছেলেদের পোশাক নেওয়া হয়েছে ও টু থেকে। এরপরেই আসে চূড়ান্ত রাউন্ড যেখানে ফরমাল পোশাক পরেছেন সকলে। মেয়েদের আউটফিটগুলো দেশের বিলাসবহুল ডিজাইনার লেবেল সানায়া কতুরের। আর ছেলেদের পোশাক এসেছে ফিট এলিগেন্স থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা