× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ আয়োজন

অঞ্জন’স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৪ ১৬:৩২ পিএম

অঞ্জন’স

দেশি ফ্যাশন হাউজ অঞ্জন’স ঈদ উপলক্ষে নিয়ে এসেছে নিত্য নতুন পোশাক। সব বয়সিদের জন্য ট্রেন্ডি, স্টাইলিশ ও বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক মিলছে এই আয়োজনে।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। এই আনন্দের দিনটিকে উদযাপনের জন্য সারা বছর সবাই প্রতীক্ষায় থাকে। সবচেয়ে বড় উৎসবের এই দিনটিকে আরও বেশি উৎসবমুখর ও আনন্দময় করতে অঞ্জন’স নিয়ে এসেছে এক্সক্লুসিভ ঈদ কালেকশন ২০২৪।


এই কালেকশনে মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ ওড়না, টপস ও বিভিন্ন ধরনের জুয়েলারি। ছেলেদের জন্য পাঞ্জাবি-পায়জামা, শার্ট, ফতুয়া, টি-শার্ট ও কটি। শিশু-কিশোরদের জন্য পাঞ্জাবি-পায়জামা, শার্ট, সালোয়ার কামিজ ও ফ্রক।

রাজশাহী বলাকা সিল্ক, মসলিন, হাফ সিল্ক, কটন সিল্ক, লিনেন কটন, টাঙ্গাইল কটন ও ভয়েল কাপড়ের শাড়িগুলোতে ব্লক প্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট ও এমব্রয়ডারি করা হয়েছে। ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ শাড়িগুলোতে অলওভার এমব্রয়ডারি ও কারচুপি করা হয়েছে। অন্যদিকে কটন, লিনেন কটন, জ্যাকার্ড কটন, রেয়ন কটন, সফট সিল্ক, ডুপিয়ানসহ বিভিন্ন কাপড়ে মেয়েদের সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ ও শট, লং, মিডিয়াম লেন্থের টপস করেছে ব্র্যান্ডটি। কামিজ ও টপসগুলোতে সমসাময়িক ট্রেন্ড ও প্যাটার্ন বেশি গুরুত্ব পেয়েছে। স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি ও ডিজিটাল প্রিন্টের আনস্টিচ সালোয়ার-কামিজ পাওয়া যাবে ঈদ আয়োজনে।


ছেলেদের পাঞ্জাবিতে সাদা, লাল, মেরুন, কালো, গ্রিনসহ বিভিন্ন রঙের উপস্থিতি দেখা যাচ্ছে। কটন, জ্যাকার্ড কটন, এন্ডি কটন, ভয়েলসহ বিভিন্ন কাপড়ের পাঞ্জাবিগুলোতে এমব্রয়ডারি, কারচুপি, ডিজিটাল প্রিন্ট ও স্ক্রিন প্রিন্ট করা হয়েছে। কলিদার কাট, রেগুলার ফিট ও স্লিম ফিট পাঞ্জাবি দিয়ে সাজানো হয়েছে ছেলেদের ঈদ কালেকশন। পাঞ্জাবি ছাড়াও কাতান, জ্যাকার্ড ডিজাইন ও ভারী কটন কাপড়ের কটি ও কটন কাপড়ে ফুল স্লিভ ও হাফ স্লিভ শার্ট ও ফতুয়া রয়েছে ঈদ কালেকশনে।

পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে। এ ছাড়া ভিজিট করুন www.anjans.com-এ।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা