ঈদ আয়োজন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪ ১৬:২৯ পিএম
ফ্যাশন হাউজ কে ক্র্যাফট পবিত্র ঈদুল আজহা উৎসবকে আরও প্রাণবন্ত করতে বৈচিত্র্যময় পোশাকের বিশেষ আয়োজন নিয়ে এসেছে। এবারের পোশাকগুলো আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানানসইভাবে নকশা করেছে ব্র্যান্ডটি।
এই ঈদের প্রথম দিনটি অনেকের ব্যস্ততার মধ্যে কাটে। তাই ঈদের সকাল, বিকাল এবং সন্ধ্যায় কাঙ্ক্ষিত বা উপযোগী পোশাক নির্বাচনে ক্যাজুয়াল কিংবা এক্সক্লুসিভ সবই মিলবে এবারের আয়োজন থেকে। এ ছাড়া ঈদের লম্বা ছুটিতে যেখানেই যান তার জন্য প্রয়োজন স্টাইলিশ কিন্তু রিলাক্সড পোশাক। তাই তো আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানানসই এমনি সব পোশাক মিলছে এবারের ঈদ আয়োজনে।

মেয়েদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ এবং
কুর্তিতে ফ্রক স্টাইল, এ লাইন এবং রেগুলার শেপ ছাড়াও স্ট্রেইট কাট, রাফল, প্লিটেড,
বক্স প্লিটেড স্টাইল পোশাক। নিজস্ব ডিজাইনের শাড়িতে মোটিফের ব্যবহার, কালার কম্বিনেশন
এবং ভ্যালু অ্যাডিশনে নানান মিডিয়ার ব্যবহার সবার দৃষ্টি কাড়বে।
ছেলেদের জন্য মিলছে রেগুলার ও ফিটেড পাঞ্জাবি।
এ ছাড়াও পাওয়া যাবে স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া।
শিশুদের পোশাকে প্যাটার্ন, ফেব্রিক এবং
রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়েশিশুদের জন্য থাকছে সালোয়ার-কামিজ সেট, টপস-স্কার্ট
সেট, টপস-পালাজো সেট, ফ্রক, কুর্তি, টপ। ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, ফতুয়াসহ
নানান আয়োজন।
ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মতো। অর্থাৎ
মা ও মেয়ের মিলিয়ে পরার মতো সালোয়ার কামিজ, কুর্তি; বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি।
মেরুন, মেজেন্টা, অরেঞ্জ, গ্রিন, ব্রাউন,
নেভি ব্লুর মতো উজ্জ্বল রঙ তো আছেই। পাশাপাশি গরমের কথা মাথায় রেখে হোয়াইট, অফ হোয়াইট,
স্কাই, ল্যাভেন্ডার, রয়্যাল ব্লু, আইস ব্লু, লাইট পিঙ্ক, চেরি রেড, নিওন লাইম, ব্রোঞ্জ
গ্রিন, পার্সিয়া ভায়োলেট রঙে থাকবে বেশিরভাগ পোশাক। বর্ষাকাল হলেও গরম থাকবে এবারের
ঈদে, তাই আবহাওয়াকে মাথায় রেখেই ব্যবহার হয়েছে কটন, জ্যাকার্ড কটন, সুইস কটন, জর্জেট,
লিনেন, সিল্ক, হাফ সিল্ক, অরগানজা, ডুয়েল-টোন, নীব কটন, ভয়েল ফেব্রিক।
কাঁথা, জামদানি, জিওমেট্রিক, টামজারা, ট্র্যাডিশনাল, মুঘলিও আর্ট, ইজিপসিয়ান মোটিফের অনুপ্রেরণায় করা হয়েছে এবারের পোশাক। নকশা ফুটিয়ে তুলতে ব্যবহার হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট।
পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে। এ ছাড়া ভিজিট করুন kaykraft.com-এ।