× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিডল ইস্ট ফ্যাশন উইকে বাংলাদেশের ফারনাজ

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১৫:১৫ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৫:৩৯ পিএম

ছবি: ফেসবুক থেকে

ছবি: ফেসবুক থেকে

চলতি মাসের শুরুতে হয়ে গেল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিডল ইস্ট ফ্যাশন উইকের বর্ণাঢ্য আসর। অনুষ্ঠানে বাংলাদেশের ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে আমন্ত্রণ জানানো হয় রূপবিশেষজ্ঞ ফারনাজ আলমকে।

৪ থেকে ৭ নভেম্বর চার দিনব্যাপী ফ্যাশন উৎসবের দ্বিতীয় আসর ছিল এটি। অনুষ্ঠান সম্পর্কে ফারনাজ আলম বলেন, মিডল ইস্ট ফ্যাশন উইকের মতো গুরুত্বপূর্ণ উৎসবে ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে যোগ দিতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।

আয়োজনের প্রথম দিন ফারনাজ পরেছিলেন বিখ্যাত ফ্রেঞ্চ ফ্যাশন হাউস বালমেঁ ব্রাউন লেদার ড্রেস। দ্বিতীয় দিনে পরেন কালো জাম্পস্যুট। এটা ছিল আরেক বিখ্যাত ফ্যাশন হাউসের। ইতালিয়ান ব্র্যান্ড মোশিনোর। তবে অনুষ্ঠানে প্রতিনিধত্ব করতে গিয়ে বাংলাদেশকে ভুলে যাননি। তৃতীয় দিনে তাই তিনি পরেন ফ্যাশন হাউস নাবিলার ডিজাইন করা জামদানি কোট।

উল্লেখ্য, মিডল ইস্ট ফ্যাশন উইকের প্রধান প্রতিপাদ্য হচ্ছে টেকসই ফ্যাশন। মধ্যপ্রাচ্যে এখন বিশ্বের নামজাদা সব ব্র্যান্ড ও ডিজাইনার কাজ করছেন সম্ভাবনাময় বাজারের কারণে। এখানে আরও অংশ নিয়েছিলেন ভ্যালেরিতা আসাদ, সোফি লাম-ভিরি, বিলিয়নেস প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা