প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১৬:১৩ পিএম
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সাদাকালোর মিলছে তীব্র এই গরমে পরার জন্য আরামদায়ক পোশাক। রঙ ও ফ্রেবিকের সংমিশ্রণে এই পোশাকগুলো গরমে দেবে স্বস্তি।

চলছে এখন তীব্র তাপদাহ। আর এ তীব্র গরমে দরকার আরামদায়ক
পোশাক। গাঢ় রঙের পোশাক তাপ শোষণ করায়। এ ধরনের পোশাক পরলে যেমন গরমটা বেশি অনুভূত
হয়, তেমন অস্বস্তিতেও পড়তে হয়।
তাই প্রতি বছরের মতো এবারও সাদাকালো ‘সাদায় আরাম, সাদায়
স্বস্তি’ শিরোনামে সাদা পোশাকের নান্দনিক সমাহার নিয়ে হাজির হয়েছে তার ক্রেতাদের
কাছে। এ কালেকশনে সাদা পোশাকের কাপড়গুলো গরমের কথা বিশেষ করে মাথায় রেখেই বাছাই ও
প্রস্তুত করা হয়েছে।
গরমে যেমন আরামদায়ক পোশাক দরকার, তেমন স্বস্তির বিষয়টিও
বিবেচনায় রাখতে হয়। এ ছাড়া ফ্যাশনসচেতন ক্রেতাদের মনমতো রুচিশীল ডিজাইনও
দরকার। আর সবার কথা মাথায় রেখেই সাদাকালো করেছে গ্রীষ্মকালীন আয়োজনÑ‘সাদায়
আরাম, সাদায় স্বস্তি’।