× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাইজের ঈদ কালেকশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১৬:০৮ পিএম

রাইজের ঈদ কালেকশন

ফ্যাশন ব্র্যান্ড রাইজে মিলছে ঈদের পোশাক।  ঈদুল আজহা কালেকশনে প্রাধান্য পেয়েছে আরামদায়ক কাপড়ের পোশাক।

এবার ঈদের কালেকশনে প্রাধান্য পেয়েছে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের এথনিক টপস ও লাক্সারি থ্রি পিছ। রেগুলার পাঞ্জাবিতেও ব্যবহার হয়েছে ফাইন কটন আর মেয়েদের এথনিক টপসে প্রাধান্য পেয়েছে ভিসকোজ, জ্যাককার্ড সিল্ক, জর্জেট ইত্যাদি। গ্রীষ্মের জন্য সর্বোত্তম লাইটওয়েট উপাদান ব্যবহার করা হয়েছে। এবার ঈদ গ্রীষ্মকালে হওয়ায় ক্রেতার আরাম ও স্বস্তির কথা মাথায় রেখে ফেব্রিক বাছাই করা হয়েছে ড্রেস তৈরির ক্ষেত্রে। পাশাপাশি রাইজ আউটলেটে থাকছে সানগ্লাস, জুতা, ব্যাগ, ওয়ালেট, বেল্ট, কানের দুল , নেকলেসসহ অন্যান্য জুয়েলারি আইটেম।

এ ছাড়া রাইজে রয়েছে কিছু মিনিমি কালেকশন, যাতে ফ্যামিলির বাবা মা ছেলে মেয়ে ম্যাচিং করে ড্রেস পরে ঈদ উপভোগ করতে পারে। রাইজ-এর নতুন লাইন আপ হিসেবে যোগ হয়েছে ছেলে ও মেয়েদের পারফিউম। আরও আছে গ্রাফিটি ডিজাইনের ইনসুলেটেড ওয়াটার বোতল। হোম ফ্রাগনেন্স বিভাগে রয়েছে বিভিন্ন ফ্লেভারের রুম স্প্রে, ডিফিউসার ও ক্যান্ডল্স।

ঈদুল আজহা কালেকশন পাওয়া যাচ্ছে সারা দেশে ২৫টি আউটলেট ও অনলাইনে rise-brand.com-এ। ঢাকার মধ্যে ১৩টি এবং ঢাকার বাইরে জেলাভিত্তিক ১২টি শহরে থাকছে নতুন সব কালেকশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা