× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে সাজাপ্রাপ্ত বিএনপি নেতার আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ

রংপুর অফিস

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৯:৩৭ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ২০:০৪ পিএম

রবিবার আদালতে আত্মসমর্পণ করেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। প্রবা ফটো

রবিবার আদালতে আত্মসমর্পণ করেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। প্রবা ফটো

নাশকতা মামলায় দশ বছরের সাজা পাওয়া পলাতক আসামি রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু আদালতে আত্মসমর্পণ করেছেন।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণ কান্ত রায়ের কাছে তিনি জামিন আবেদন করেন। আদালতের বিচারক জামিন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

হরতালে নাশকতা ও ককটেলসহ বোমা রাখার অভিযোগে ২০১৩ সালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ২০২৩ সালের ২০ নভেম্বর বিএনপির ৫ নেতাকে দশ বছরের কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এর আগে গত ২৩ এপ্রিল যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ একই মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত হয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামিন নাকচ করে জেলহাজতে পাঠান আদালত।

বিএনপির আইনজীবী মাহফুজ উন নবী ডন বলেন, ‘একটি সাজানো মিথ্যা মামলা করে তাকে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা