× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাড়ি আত্মসাৎ

বিদিশার মামলায় রিমান্ড শেষে কারাগারে চালক মোর্শেদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ০০:৩৯ এএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ১১:২৪ এএম

বিদিশা সিদ্দিক। ফাইল ফটো

বিদিশা সিদ্দিক। ফাইল ফটো

নিজের গাড়ি ফেরত না পেয়ে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের করা মামলায় গ্রেপ্তার চালক মোর্শেদ মঞ্জুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গুলশান থানায় করা এ মামলায় ২১ এপ্রিল গ্রেপ্তারের পর রিমান্ড হেফাজতে ছিলেন মোর্শেদ। রিমান্ডে মোর্শেদের দেওয়া তথ্য অনুযায়ী গাড়িটি মঙ্গলবার উদ্ধার করে পুলিশ। তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ তাকে আটক রাখার আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠান।

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, রিমান্ড হেফাজতে গাড়ি আত্মসাতের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন মোর্শেদ। রিমান্ড শেষ হওয়ায় বুধবার (২৪ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হয়। তবে গাড়ি উদ্ধার হওয়ায়  মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

পুলিশ জানিয়েছে, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহতা জারাব এরশাদের (এরিক এরশাদ) ব্যক্তিগত সহকারী হিসেবে তাকে দেখাশোনা করতেন মোর্শেদ। মাঝেমধ্যে বিদিশা সিদ্দিকের গাড়ি চালাতেন। ২০২৩ সালের ২৮ বা ২৯ আগস্ট বিদিশার মালিকানাধীন ৯০ লাখ টাকা দামের গাড়ি ওয়ার্কশপে মিস্ত্রি দেখানোর কথা বলে প্রেসিডেন্ট পার্ক থেকে নিয়ে যান মোর্শেদ। গাড়িটি বাসায় পৌঁছাতে দেরি হচ্ছে কেন জিজ্ঞাসা করলে মোর্শেদ মঞ্জুর তাকে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে গাড়ি দিতে কালক্ষেপণ করেন। সন্দেহজনক মনে হওয়ায় গত ২৪ মার্চ ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি বুঝিয়ে দিতে বলেন বিদিশা। তার কালক্ষেপণ দেখে বিদিশা ধারণা করেন, তিনি তার গাড়ি আত্মসাৎ করেছেন। পরে পুলিশে অভিযোগ করলে বিদিশা ও তার ছেলের বড় ধরনের আর্থিক ক্ষতিসাধনসহ প্রাণনাশের হুমকি দেন মোর্শেদ মঞ্জুর। এ ঘটনায় বিদিশা সিদ্দিক বাদী হয়ে ২৭ মার্চ গুলশান থানায় মামলা করেন। ২১ এপ্রিল মোর্শেদ মঞ্জুরকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা