× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদম তমিজী হক জামিনে মুক্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ২২:৫২ পিএম

আদম তমিজী হক। ফাইল ফটো

আদম তমিজী হক। ফাইল ফটো

সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী আদম তমিজী হক জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) তিনি মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

এই মামলায় গত ২০ মার্চ নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তমিজী হক। এই আবেদনের শুনানি নিয়ে ২ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দিয়ে তমিজী হককে অন্তবর্তী জামিন দেন।

আদালতে তমিজী হকের পক্ষে শুনানি করেন আইনজীবী সাকির উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।

সাকির উদ্দিন আহমেদ জানান, সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় হাইকোর্ট তমিজী হককে ছয় মাসের অন্তবর্তী জামিন দিয়েছেন। জামিন পাওয়ার পর তমিজী হক বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

গত ৪ জানুয়ারি সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানার মামলায় গ্রেপ্তার আদম তমিজী হককে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত বক্তব্যের অভিযোগে আদম তমিজীর বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়। গত ১০ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আচরণ ও কথাবার্তা অসংলগ্ন হওয়ায় মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয় তাকে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট ও হাসপাতালে বোর্ডের সামনে হাজির করা হয়। বোর্ড তাকে জিজ্ঞাসাবাদ করে ও চিকিৎসার কাগজপত্র পর্যালোচনা করে তাকে পুনরায় রিহ্যাবে পাঠায়।

আদম তমিজী হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে তার নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এরপর তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা