× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিন পেলেন সাংবাদিক ফজলে এলাহী

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০২২ ১৮:১৩ পিএম

সাংবাদিক ফজলে এলাহী

সাংবাদিক ফজলে এলাহী

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারের একদিন পর জামিন পেয়েছেন দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহী। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা তার জামিন আবেদন মঞ্জুর করেন।

ফজলে এলাহীর জামিনের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি শহরের এডিসি হিলের বাসা থেকে গ্রেপ্তারের পর বুধবার সকালে তাকে আদালতে তোলা হয়। এ সময় আসামির সামাজিক মর্যাদা ও সাংবাদিকতার বিষয়টি অবহিত করা হলে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন আদালত।

এ বিষয়ে রাঙ্গামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাত কার্য দিবসের মধ্যে উপস্থিত হওয়ার শর্তে আসামিকে জামিন দেওয়া হয়।

এর আগে পত্রিকায় প্রকাশিত এক সংবাদের প্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে রাঙামাটির সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে নাজনীন আনোয়ার থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। পরে আদালতে তদন্তের অনুমতি চায় পুলিশ। অনুমতি পাওয়ার পর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে একটি অভিযোগে ওয়ারেন্ট ইস্যু করা হয়।

জানা গেছে, ২০২০ সালে রাঙ্গামাটির নাজনীন আনোয়ার জেলা প্রশাসকের কাছ থেকে ডিসি বাংলো পার্কের একটি জায়গা রেস্টুরেন্টের জন্য লিজ নেন। এ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে তার ঝামেলা হলে বিষয়টি নিয়ে দৈনিক পার্বত্য চট্টগ্রামে একটি সংবাদ প্রকাশ করা হয়। এতে নাজনীন আনোয়ার পত্রিকাটির সম্পাদক ফজলে এলাহীর বিরুদ্ধে অভিযোগ করেন। ওই অভিযোগ এতদিন প্রক্রিয়াধীন ছিল।

এরই মধ্যে নাজনীন অভিযোগটি চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করেন। পরে তা মামলা হিসেবে নিয়ে মঙ্গলবার চট্টগ্রাম থেকে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরই কোতোয়ালি থানা পুলিশ ফজলে এলাহীকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটায় রাঙামাটি শহরের এডিসি হিল এলাকার নিজ বাসা থেকে ফজলে এলাহীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। ফজলে এলাহীকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় ভিড় করেন সাংবাদিক ও সাধারণ মানুষ।

এদিকে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানায় রাঙামাটি সাংবাদিক সমিতি, রিপোর্টার ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এ ছাড়া তাকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার রাঙামাটিতে মানববন্ধনের ডাক দেয় রিপোর্টার ইউনিয়ন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা