× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রকে গুলি করা সেই মেডিকেল শিক্ষকের ৫ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৪:০৪ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৪:৪৫ পিএম

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ। ফাইল ফটো

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ। ফাইল ফটো

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই শিক্ষকের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তার অস্ত্রের উৎপত্তি কোথায়, তিনি কোথা থেকে ও কার কাছ থেকে অস্ত্র কিনেছেন- এসবসহ সার্বিক বিষয় জানতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

তিনি আরও বলেন, ‘কিছু আইনগত প্রক্রিয়া রয়েছে, সেগুলো শেষ করে জেলহাজত থেকে বিকালেই তাকে রিমান্ডে আনা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা