× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকে হালদারের বান্ধবী অবন্তিকার জামিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১৩:১২ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৪ ১৩:২৯ পিএম

সোমবার বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ পিকে হালদারের বান্ধবী অবন্তিকার জামিন দিয়েছেন। ছবি : সংগৃহীত

সোমবার বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ পিকে হালদারের বান্ধবী অবন্তিকার জামিন দিয়েছেন। ছবি : সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় পিকে হালদারের বান্ধবী ৪ বছরের সাজাপ্রাপ্ত অবন্তিকা বড়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৪ মার্চ) বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, তারা জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে যাবেন।

গত বছরের ৮ অক্টোবর গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারকে দুই মামলায় ২২ বছরের কারাদণ্ড দেন আদালত।

৪২৫ কোটি ৭৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তা পাচারের মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকার বিশেষ জজ আদালতে-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন। রায়ে পিকে হালদার ছাড়াও অন্য ১৩ আসামিকে দুই মামলায় তিন ও চার বছর করে মোট সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডিত আসামিদের মধ্যে চারজন কারাগারে রয়েছেন। তারা হলেন, অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা