× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১২:০৮ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ১৯:৪৯ পিএম

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন। ছবি : সংগৃহীত

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন। ছবি : সংগৃহীত

চেক প্রতারণা মামলায় ই-মার্কেটপ্লেস ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এ আদেশ দেন।

এর আগে রাসেল ও শামীমা নাসরিনকে এ মামলায় আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। কিন্তু তারা হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলাসূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ মার্চ বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ ২ লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন তানভীর হোসেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ করেননি।

এরপর গত ১৩ সেপ্টেম্বর ইভ্যালি গ্রাহককে পণ্যের সমমূল্যের একটি চেক দেয়। কিন্তু চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলেও তা ডিজঅনার হয়।

এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর লিগ্যাল নোটিস পাঠানো হয়। পরে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা ও রাসেলের বিরুদ্ধে মামলা করেন তানভীর হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা