প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১৬:৪৪ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১৬:৫২ পিএম
মো. সাহেদ। ফাইল ফটো
অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি) শুনবেন আদালত।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সোমবার (৩১ অক্টোবর) এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। সাহেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
২০২০ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত। পরে হাইকোর্টে আপিল করে জামিন চাইলে তা মঞ্জুর করা হয়। এরপরই রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে।
প্রবা/রাই