× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ান ব্যাংকের টাকা আত্মসাৎ মামলার আসামিদের গ্রেপ্তারের নির্দেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২ ১৩:২৮ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২২ ১৪:১৮ পিএম

ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক থেকে ১১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ব্যাংকটির গুলশান-১-এর প্রিন্সিপাল অফিসার এমরান হোসেনের জামিন আবেদন খারিজ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৩ জানুয়ারি এমরান হোসেনের আগাম জামিন আবেদন খারিজ করে তাকে পুলিশে তুলে দিয়েছিলেন হাইকোর্টের একই বেঞ্চ। এরপর এ মামলায় ১০ মাস পর ফের জামিন চেয়ে আবেদন করেন এমরান হোসেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘৩ জানুয়ারি এমরান হোসেনের পক্ষে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছিলাম। আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠান। গত ১০ মাসেও তার জামিন না হওয়ায় ফের আমরা জামিন আবেদন করি। আদালত শুনানি নিয়ে এমরানের জামিন আবেদন খারিজ করে দেন।’

২০২১ সালের ১৫ ডিসেম্বর অর্থ আত্মসাতের মামলাটি দায়ের করে দুদক। মামলায় ওয়ান ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আদিলসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আসামিদের বিরুদ্ধে চারটি ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন ব্যাংক হিসাব ও আসামিদের ব্যাংক হিসাবে অবৈধভাবে ১১ কোটি ৪০ লাখ টাকা স্থানান্তর ও উত্তোলনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

মামলার আসামিরা হলেনওয়ান ব্যাংকের গুলশান-১ শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ এমরান হোসেন, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিমলেন্দু চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার মুনতাসির রহমান সিদ্দিকী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু কালাম মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, অফিসার আজিজুর রহমান, রাকিবা জাহান, তানভীর হোসেন, পেশোয়ারা বেগম, সুবু তারা হাওলাদার ও জুনিয়র অফিসার মো. শামিম।

প্রবা/রাই/আরএম/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা