× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রদ্রোহের মামলায় কারাগারে হাসান সারওয়ার্দী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১৮:৪৪ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩ ১৯:৩৪ পিএম

হাসান সারওয়ার্দীকে কারাগারে নেওয়া হয়। প্রবা ফটো

হাসান সারওয়ার্দীকে কারাগারে নেওয়া হয়। প্রবা ফটো

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা পরিচয়ে সংবাদ সম্মেলনকাণ্ডে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পল্টন থানায় করা মামলায় রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন মীর। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে পল্টন থানা-পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৩১ অক্টোবর সাভার থেকে হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন ১ নভেম্বর তাকে আট দিনের রিমান্ডে পাঠান আদালত।

মিথ্যার আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ এনে ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়ান আরেফিসহ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা