× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

বরিশাল অফিস

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১৭:২৩ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ১৭:৩৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে বরিশালে সাইবার আইনে সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়। ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে জমা দেওয়ার জন্য বাকেরগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। 

মামলার বাদী মো. মুজিবুর বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউপির প্যানেল চেয়ারম্যান। 

বিবাদীরা হলেন- বাকেরগঞ্জ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের চর রঙ্গশ্রী এলাকার মোনায়েম খান খোকন, দৈনিক জনকণ্ঠের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হক আকন ও উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের খান মো. মেহেদি। 

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান নালিশীর বরাতে প্রতিদিনের বাংলাদেশকে জানান, প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে গত ২ নভেম্বর মোনায়েম খান ও জিয়াউল হক আকন তাদের ফেসবুক আইডিতে ‘আপত্তিকর’ পোস্ট করেন। সেই পোস্টে ‘আপত্তিকর’ মন্তব্য করেন খান মো. মেহেদি। 

বেঞ্চ সহকারী জানান, ফেসবুক আইডির মাধ্যমে মানহানিকর, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ, অসত্য লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে বাদী সামাজিকভাবে হেয় হয়েছেন। এ ছাড়া তার মানহানী হয়েছে নালিশীতে উল্লেখ করে সাইবার আইনে ওই মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা