× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা আলাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১৬:০২ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ১৬:১৭ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ফাইল ফটো

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ফাইল ফটো

রাজধানীর পল্টন থানায় করা পুলিশের অস্ত্র ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের মামলায় রিমান্ড শেষে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৬ নভেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশিদুল ইমলামের আদালত এ আদেশ দেন।

আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার দুপুরে আলালকে আদালতে তোলা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার এসআই ফরহাদ মাতুব্বর। এর বিরোধিতা করে আলালের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশের অস্ত্র ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে আলালের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা হয়। ৩১ অক্টোবর রাতে শাহজাহানপুরের শহীদবাগ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১ নভেম্বর আলালকে আদালতে তোলা হয়। ওই দিন তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা