× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিন্ডের কর্মকর্তাকে গ্রেপ্তার না করার আবেদন হাই কোর্টে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২ ১৪:৪৭ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২২ ১৬:২৪ পিএম

লিন্ডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ভারতীয় নাগরিক সুজিত কুমার পাইক। ছবি: সংগৃহীত

লিন্ডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ভারতীয় নাগরিক সুজিত কুমার পাইক। ছবি: সংগৃহীত

বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ভারতীয় নাগরিক সুজিত কুমার পাইকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে।

লিন্ডে বাংলাদেশ কোম্পানি পিটিশনার হয়ে বুধবার (১৯ অক্টোবর) এই আবেদন করে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের ইমিগ্রেশন বিভাগসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

লিন্ডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুজিত কুমার পাইয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খোন্দকার এরশাদ জাহান নামে এক ব্যক্তি মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সুজিত কুমার পাই এখন ভারতে রয়েছেন। তিনি মামলায় হাজিরা দিতে বাংলাদেশে আসতে চান। ২৩ অক্টোবর তিনি বাংলাদেশে এসে নারায়ণগঞ্জের আদালতে আত্মসমর্পণ করবেন। এ কারণে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে, বিমানবন্দরে নামার পর থেকে নারায়ণগঞ্জে আদালতে পৌঁছানো পর্যন্ত যেন তাকে গ্রেপ্তার ও হয়রানি না করা হয়।


প্রবা/এনএস/টিকে

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা