মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৬ পিএম
ইভটিজিং করার দায়ে বশির উদ্দিনের ৯ মাসের কারাদণ্ড। প্রবা ফটো
কিশোরগঞ্জের
কটিয়াদীতে স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে বশির উদ্দিন নামে এক যুবককে ৯ মাসের বিনাশ্রম
কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার
(১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ
দণ্ডাদেশ দেন। বশির উদ্দিন উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের বাসিন্দা।
ইউএনও জানান, উপজেলার ঝিড়ারপাড় গ্রামের ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার সময় পথে উত্ত্যক্ত করতেন বশির উদ্দিন। এ বিষয়ে ভুক্তভোগীর মা উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ দেন। আজ উভয় পক্ষকে ইউএনও কার্যালয়ে ডেকে তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত বশির উদ্দিনকে ৯ মাসের কারাদণ্ড দেন।