× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৭ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০:১২ পিএম

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সংগৃহীত ছবি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সংগৃহীত ছবি

দেশের ২৪তম প্রধান বিচারপতি হলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার সই করেছেন। তার এই নিয়োগ শপথ গ্রহণের পর থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে বর্তমান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের বাইরে অবস্থান করায় ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আট দিনের জন্য বিচারপতি ওবায়দুল হাসানকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

দেশের ২৩ম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন ২৫ সেপ্টেম্বর।  

ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে জেলা আদালত, ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এরও চেয়ারম্যান ছিলেন।

তিনি ‘অবর্ণনীয় নির্মমতার চিত্র : একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও অন্যান্য’ এবং ‘বঙ্গবন্ধু বাংলাদেশ : একজন যুদ্ধশিশুর গল্প ও অন্যান্য’ নামক দুটি গ্রন্থ রচনা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা