× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর মামলায় আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২ ১৮:৩৫ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১৯:০৮ পিএম

ক্রিকেটার আল-আমিন। ছবি : সংগৃহীত

ক্রিকেটার আল-আমিন। ছবি : সংগৃহীত

যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় জাতীয় দলের ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

বুধবার (১২ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। 

গত ১ সেপ্টেম্বর ভিন্ন দুটি ধারায় মামলাটি করেন তার স্ত্রী ইসরাত জাহান। মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন।

ওই মামলায় বুধবার আল-আমিনের আদালতে হাজির হওয়ার কথা ছিল। তবে সময়মতো আদালতে হাজির হননি তিনি। আল-আমিনের পক্ষে তার আইনজীবী সময়ের আবেদন করেন। অন্যদিকে আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী ইসরাত জাহানের আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শামসুজ্জামান গণমাধ্যমকে জানান, যেহেতু আসামিপক্ষের আবেদনেই আজ শুনানির তারিখ নির্ধারিত হয়েছিল, তা অমান্য করে আজকে সময় চাওয়া অন্যায়। সে কারণে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন বিচারক।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা