× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জায়েদ খানকে নারী আইনজীবীর লিগ্যাল নোটিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৯:৩৩ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ২২:৪১ পিএম

চিত্রনায়ক জায়েদ খান। সংগৃহীত ছবি

চিত্রনায়ক জায়েদ খান। সংগৃহীত ছবি

‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’ এমন বক্তব্য দেওয়ায় চিত্রনায়ক জায়েদ খানকে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুনিমা মান্নান।

রবিবার (১৩ আগস্ট) তিনি এ লিগ্যাল নোটিস পাঠান। প্রতিদিনের বাংলাদেশকে মুনিমা মান্নান নোটিস পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নারী জায়েদ খানে আটকায়’ বক্তব্যটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে জায়েদ খান বিরত না থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিবাহবিচ্ছেদের খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমেমেয়েরা কিসে আটকায়? প্রশ্নটি ভাইরাল হয়। ওই পোস্টে লেখা ছিল, ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ুন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা হৃতিক রোশনের স্মার্টনেসে। কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?’

শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘মুজিব’ সিনেমার সংবাদ সম্মেলন শেষে নারী কিসে আটকায়এ বিষয়ে সংবাদমাধ্যমে নিজের মতামত জানান জায়েদ খান। তিনি বলেন, ‘নারীরা আটকায় জায়েদ খানে। আর সুন্দরী নারীতে আটকায় জায়েদ খান।’

নোটিসে আইনজীবী মুনিমা মান্নান উল্লেখ করেন, আপনি ১২ আগস্ট একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’ বক্তব্যটি প্রদান করেন। যা বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি ও ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়।

আপনার এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের নারীদের সম্মান ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করা হয়েছে। যেখানে ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল। যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার প্রদান করা হয়েছে। যেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীর প্রতি এমন অবজ্ঞাস্বরূপ বক্তব্য, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে, সেখানে আপনার মতো একজন বাংলা চলচ্চিত্রের নায়কের এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্যে নারীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে।

এ বিষয়ে জায়েদ খান বলেন, ’আমার কাছে কোনো লিগ্যাল নোটিস আসেনি। তাই এ ব্যাপারে আমি এখন কথা বলব না। অনেকে আলোচনায় আসতে এ ধরনের কাজ করে থাকে। কাজগপত্র হাতে পেলে পরে বিস্তারিত কথা বলা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা